২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

গোবলয়ে ক্রমশ কমছে পুত্রের তুলনায় কন‌্যার জন্মহার

দেবজিৎ মুখার্জি: “গোবলয়ে ক্রমশ কমছে পুত্রের তুলনায় কন‌্যার জন্মহার” সম্প্রতি ওয়াইএসআর কংগ্রেসের লোকসভা সাংসদ এন রেড্ডেপ্পার প্রশ্নের জবাবে এমনই আঁতকে ওঠার মতো তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি।

তথ্য অনুযায়ী, রাজস্থানে ২০২০-’২১, ২০২১-’২২ ও ২০২২-’২৩ – এই তিন অর্থবর্ষে প্রতি হাজার শিশুপুত্রর তুলনায় শিশুকন‌্যার হার ছিল ৯৪৬। এর বাইরে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড ছাড়া গোবলয়ের বাকি ছ’টি রাজ্য ও দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ২০২০-’২১ অর্থবর্ষের তুলনায় ২০২২-’২৩ অর্থবর্ষে পুত্রের তুলনায় কন‌্যার জন্মহার কমেছে। দু’বছর আগে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে প্রতি হাজার শিশুপুত্রর তুলনায় শিশুকন‌্যার জন্মহার ছিল ৯৩২ ও ৯৪০। যা সামান্য বেড়ে গত অর্থবর্ষে হয়েছে ৯৩৬ ও ৯৪৪।

দুই কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড় ও দিল্লিতে ২০২০-’২১ অর্থবর্ষে প্রতি হাজার শিশুপুত্রের তুলনায় শিশুকন‌্যার জন্মহার ছিল ৯৩৫ ও ৯২৭। যা বেশ কিছুটা কমে গতবারে হয় ৯০২ ও ৯১৬। হিমাচলপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হরিয়ানা ও ছত্তিশগড়ে ২০২০-’২১ অর্থবর্ষে এই হার ছিল যথাক্রমে ৯৪৪, ৯৩৯, ৯১৭, ৯৩৫, ৯২৭ ও ৯৬৫। যা কমে গত অর্থবর্ষে হয় যথাক্রমে ৯৩২, ৯৩২, ৮৯৫, ৯৩৪, ৯১৮, ৯৫৮। শিশুপুত্রের তুলনায় শিশুকন‌্যার জন্মহার সবথেকে বেশি কমেছে বিহারে (২২)। উলটোদিকে শুধুমাত্র লাদাখে প্রতি হাজার শিশুপুত্রের তুলনায় শিশুকন‌্যার সংখ্যা বেশি। ২০২০-’২১ অর্থবর্ষে (৯৭৩)-এর তুলনায় অনেকখানি বেড়ে যা হয়েছে ১০২৩।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

গোবলয়ে ক্রমশ কমছে পুত্রের তুলনায় কন‌্যার জন্মহার

আপডেট : ১২ অগাস্ট ২০২৩, শনিবার