নিশির কুমার হাজরা,নতুন গতি,গণপুর,বীরভূম : প্রসঙ্গত গত দুই বছর আগে পশ্চিম বাংলার প্রথম যে জেলাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে পদার্পণ করেছিলেন। সেই মাটিতেই একটু দেরি হলেও তারাপীঠ যাত্রার পর আজ এই দ্বিতীয়বার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জেপি নাড্ডা এলেন।
সংবাদ মাধ্যমকে শ্রী নাড্ডা জানিয়েছেন. বাংলায় তিনি সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিটি মানুষের কাছে যাবেন। আনন্দ ও উল্লাসে এলাকার প্রায় আড়াই হাজার মানুষের জনস্রোতে ভরে গিয়েছিল তৃণমূলের আঁতুরঘর গণপুর গ্রাম।
আজ রামপুরহাট বিধানসভার বইধরা,কানাইপুর,, আসনজলা,, তেঁতুলবাঁধী,, নারায়নপুর. মল্লারপুর এবং মহ:বাজার থানার গণপুর গ্রাম পর্যন্ত বিজেপির পরিবর্তন যাত্রা সফল হয়েছে বলে সূত্রের খবর।
ওই শুভ পরিবর্তন যাত্রায় অংশ নিয়ে ছিলেন এলাকার অগণিত মানুষ সহ বিজেপি মন্ডলের সকল কর্মী এবং বিজেপি বীরভূম জেলা সভাপতি মাননীয় ধ্রব সাহা. বিজেপি বীরভূম জেলা সহ সভাপতি জয় প্রকাশ মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন মাননীয় শুভ্রাংশু চৌধুরী মহাশয় ।
নতুন গতি 
















