সেখ সামসুদ্দিন : ৩০ জানুয়ারি রবিবার পূর্ব বর্ধমানের মেমারি থানার রসুলপুরের উলারা এলাকা থেকে প্রচুর পরিমাণে মদ মজুদ রাখা ও বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ঐ ব্যক্তির নাম গোলক হেমরম,বাবার নাম সনাতন হেমরম, বাড়ি রসুলপুরের উলারা এলাকায়, বয়স প্রায় ৪২ বছর। নিজ বাড়িতে বেআইনিভাবে প্রচুর পরিমাণে মদ মজুত রেখে বিক্রি করে। গোপন সূত্রে খবর পেয়ে মেমারি থানার পুলিশ অভিযান চালায়। অভিযান চালিয়ে পুলিশ রসুলপুরের উলারা গ্রামে ধৃতের বাড়ি থেকে ৪০ লিটার মদ উদ্ধার করে। আজ রবিবার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে বর্ধমান আদালতে পাঠানো হয়। মেমারি থানার আধিকারিক সুদীপ্ত মুখার্জী জানান এধরনের অভিযান নিত্য চলে এবং জারি থাকবে।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





























