২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

করোনা মোকাবিলায় মানুষের পাশে বাংলা সংস্কৃতি মঞ্চের মুর্শিদাবাদ শাখা

নিজস্ব সংবাদদাতা- অক্সিজেন সিলিন্ডার হোক বা অ্যাম্বুলেন্স, করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িতে মেডিসিন পোঁছে দেওয়া হোক বা বাজার করে দেওয়া সবকিছুতেই এখন মানুষের ভরসা বাংলা সংস্কৃতি মার্চ। বাংলার পাঁচটি জেলাতে জোর কদমে কাজ চলছে তাদের। রাজ্য জুড়ে শুরু হয়েছে লকডাউন। থমকে গেছে মানব জীবন কিন্তু মানুষের পরিষেবায় থেমে নেই বাংলা সংস্কৃতি মঞ্চের সদস্যরা।

বাংলা সংস্কৃতি মঞ্চের মুর্শিদাবাদের শাখার উদ্যোগে জেলাজুড়ে কাজ করছে সদস্যরা। আজকে নওদা থানার বালী ২ অঞ্চলের একাংশে বাংলা সংস্কৃতি মঞ্চ ও নওদা প্রশাসন সকলে কাঁধে কাঁধ মিলিয়ে যৌথভাবে মাস্ক বিতরন ও সচেতনতার কাজ করা হয়। মুর্শিদাবাদের সহযোদ্ধা’ আওলাদ হোসেন, ইসরাফিল আলম, মানজুর আলম, আসিফ ফারুক, নাসরিন আক্তার, ইজাজ আহমেদ নবীন পাল এছাড়াও আরো অনেক সদস্যরা মানুষের এখন ভরসা। আওলাদ হোসেন জানান জেলাজুড়ে আমাদের কর্মকাণ্ড চলছে, করোনা ভাইরাস মানব জাতির উপর খুব খারাপভাবে প্রভাব ফেলেছে , মানুষ অনেকটা নোংরা রাজনীতির‌ও শিকার কিন্তু মানুষের জন্য আমরা সর্বদা প্রস্তুত, মানুষের প্রয়োজনে আমরা সর্বদা আছি।

সর্বাধিক পাঠিত

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

করোনা মোকাবিলায় মানুষের পাশে বাংলা সংস্কৃতি মঞ্চের মুর্শিদাবাদ শাখা

আপডেট : ১৭ মে ২০২১, সোমবার