২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

বালির গাড়ি চলাচলের ফলে রাজনগরের রুহিদা গ্রামে রাস্তার বেহাল অবস্থা, সংস্কারে নামল পড়ুয়ারা সহ গ্রামবাসীরা

খান আরশাদ, বীরভূম:

বালির গাড়ি চলাচলের ফলে রুহিদা গ্রামে রাস্তার বেহাল অবস্থা, সংস্কারে নামল পড়ুয়ারা সহ গ্রামবাসীরা।
রাজনগরের গাংমুড়ি-জয়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রুহীদা গ্রামে বালির গাড়ি চলাচলের ফলে রাস্তার বেহাল দশা হয়ে পড়েছে, গ্রামবাসীরা নিজেরাই রাস্তা সংস্কারে নামল বৃহস্পতিবার।
গ্রামবাসীদের দাবি রূহিদা গ্রাম থেকে হিরাপুর গ্রাম পর্যন্ত রাস্তাটি বালির গাড়ি চলাচলের ফলে রাস্তার দশা বেহাল অবস্থা হয়ে পড়েছে। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। ফলে এলাকার পড়ুয়ারা সহ গ্রামবাসীরা বাধ্য হয়ে নিজেরাই রাস্তা সংস্কারে নামলেন। গ্রামবাসীদের অভিযোগ এ রাস্তা দিয়েই ওভারলোড বালির গাড়ি যাতায়াত করে। ফলে রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়েছে। রাস্তা চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে।

তাদের দাবি আগের মতই পিচ রাস্তা তৈরি করে দেওয়া হোক।
গ্রামবাসীদের দাবি সিদ্ধেশ্বরী নদী থেকে ওভারলোড করে বালি নিয়ে এই রাস্তা দিয়ে ভারী গাড়ি গুলি চলাচল করছে। পিচরাস্তা একেবারে নষ্ট হয়ে খানাখন্দে ভর্তি হয়ে গেছে। বর্ষার সময় রাস্তা একেবারে জলমগ্ন হয়ে থাকে। গ্রামের পড়ুয়া এই রাস্তা দিয়েই স্কুল যাতায়াত করে। তালপুকুর, মুসাবুনি, রুহিদা প্রভৃতি বেশ কয়েকটি গ্রামের পড়ুয়ারা এই রাস্তা দিয়েই স্কুলে যায়। পাশাপাশি টিউশনি পড়তেও তাদেরকে কয়েক কিলোমিটার দূরে রাজনগরে যেতে হয়। বালির গাড়ি গুলি পারাপারের সময় তাদের স্কুলের ইউনিফর্মে জলকাদা লেগে যায়। তাদের স্কুলে যেতেও দেরি হয়।

এ বিষয়ে প্রশাসনকে বারবার জানানো হয়েছে রাজনগরের BDO এবং BLRO রাস্তাগুলি পরিদর্শন করে গেছেন এ বিষয়ে গ্রামবাসীদের সাথে কথাও বলেছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।গ্রামবাসীদের দাবি প্রধানমন্ত্রী সড়ক যোজনার অন্তর্গত যে পিচের রাস্তা ছিল, সেই পিচের রাস্তাই তৈরি করে দেওয়া হোক এবং অবৈধভাবে যে বালি পাচার করা হচ্ছে তা বন্ধ করা হোক।
রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তীর এ বিষয়ে জানিয়েছেন এখানে একটি বৈধ বালিঘাট রয়েছে। গাড়ি চলাচলের ফলে রাস্তা খারাপ হয়েছে বলে গ্রামবাসীরা তার কাছে অভিযোগ জানিয়েছেন। তাঁরা রাস্তাটি পরিদর্শন করেও এসেছেন। রাস্তাটি সারিয়ে দেওয়া হবে।
গ্রামবাসীরা জানিয়েছেন তারা নিজেরাই এ রাস্তা সংস্কারের কাজে নেমেছেন। যতদিন না প্রশাসনের তরফে পিছে রাস্তা তৈরি করার দেওয়া হচ্ছে। ততদিন পর্যন্ত গ্রামবাসীরা সকলে মিলে এ রাস্তাটি সংস্কার করে চলাচলের যোগ্য করে তুলবেন। এদিন ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ের ইউনিফর্ম পরেই গ্রামবাসীদের সাথে রাস্তা সংস্কারের কাজে নেমে পড়ে।

ওভারলোড করে অবৈধভাবে গাড়ি চলাচল এ রাস্তা দিয়ে করতে দেব না বলে গ্রামবাসীরা জানান।
বামপন্থী সংগঠন আদিবাসী অধিকার মঞ্চের রাজনগর ব্লক-সম্পাদক বাবুদাস পাউরিয়া জানান বিষয়টি আমরাও দেখছি। অবৈধভাবে বালি পাচার সহ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবিসহ আমাদের সংগঠনের তরফে আমরা প্রশাসনকে কয়েকদিন পরই ডেপুটেশন দেবো।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বালির গাড়ি চলাচলের ফলে রাজনগরের রুহিদা গ্রামে রাস্তার বেহাল অবস্থা, সংস্কারে নামল পড়ুয়ারা সহ গ্রামবাসীরা

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার