২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

গরুপাচারকাণ্ড: ফের অসুস্থ অনুব্রত মন্ডল!

  • নতুন গতি
  • আপডেট : ২৫ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার
  • 10

নতুন গতি নিউজ ডেস্ক: ফের অসুস্থ বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল। গরুপাচারকান্ডে দুর্গাপুরের সিবিআই দফতরে হাজিরা এড়ালেন তিনি।

সূত্রের খবর, এদিন সকালে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রবল শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় বোলপুরের সিয়ান মহকুমা হাসপাতালে। সেখানে বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসার পর অবশ্য বাড়ি ফিরে আসেন তিনি।

এদিন কলকাতার নিজাম প্যালেসে গিয়ে সিবিআই আধিকারিকদের সাথে কথা বলেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। সিবিআই সূত্রের খবর, তিনি বলেছেন, অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা ভালো নয়। কলকাতা এসে তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়। বোলপুর বা আশেপাশে কোনও জায়গায় অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করার আর্জি জানিয়েছেন তাঁর আইনজীবী।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

গরুপাচারকাণ্ড: ফের অসুস্থ অনুব্রত মন্ডল!

আপডেট : ২৫ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার