২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

ভোট দিতে এসে কান্নায় ভেঙে পড়লেন অশোক ভট্টাচার্য

উত্তরবঙ্গ: ভোট দিতে এসে আবেগতাড়িত হয়ে কান্নায় ভেংগে পড়লেন দার্জিলিং জেলা বামফ্রন্টের অন্যতম নেতা তথা শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক মেয়র অশোক ভট্টাচার্য। এই প্রথম নিজের স্ত্রীকে ছাড়াই ভোট দিলেন নেতাজী বয়েজ হাই স্কুলে নিজের বুথে। ভোট দিয়ে বেড়িয়ে এসেই সাংবাদিকদের সামনে নিজের স্ত্রীর স্মৃতিচারন করলেন এই প্রবীন সিপিএম নেতা। তিনি আশাবাদী অন্যবারের মতন এবারও শান্তিপূর্ণ  নির্বাচনের মধ্য দিয়ে বজায় থাকবে শিলিগুড়ির রাজনৈতিক কালচার।

সম্প্রতি প্রয়াত হয়েছেন শিলিগুড়ির অন্যতম প্রবীন সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের স্ত্রী রত্না ভট্টাচার্য। অশোক ভট্টাচার্য প্রতিটি নির্বাচনের নিজের স্ত্রীকে সাথে নিয়ে এসে সকাল সকাল ভোট দিতেন সুভাষপল্লীর নেতাজী বয়েজ হাই স্কুলের বুথে। এই প্রথম তিনি স্ত্রীকে ছাড়াই ভোট দিলেন। ভোট দিয়ে বেড়িয়ে এসেই অশোক ভট্টাচার্য সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙ্গে পড়লেন। আবেগ তাড়িত হয়ে অশোক ভট্টাচার্য বলেন, স্ত্রীর প্রতিকৃতিতে মালা দিয়েই তিনি এসেছেন ভোট দিতে। এই প্রথম স্ত্রীকে ছাড়া একা এসে ভোট দিলেন। তার স্ত্রী বেঁচে থাকলে খুব খুশি হতেন বলেও জানান এই প্রবীন বাম নেতা।

অন্য এক প্রসঙ্গে অশোক ভট্টাচার্য বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবেই শিলিগুড়িতে ভোট গ্রহন চলছে। বরাবরের মতন এবারও শিলিগুড়িতে শান্তিপূর্ণভাবে নির্বাচনের মধ্য দিয়ে বজায় থাকবে শিলিগুড়ির ঐতিহ্য ও  রাজনৈতিক সংস্কৃতি। নির্বাচন পরিচালনায় পুলিশের ভূমিকাও সন্তোষজনক বলে মনে করছেন তিনি। যেভাবে শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে সেটা যদি শেষ পর্যন্ত বজায় থাকে তাহলে এককভাবে শিলিগুড়ি পুরবোর্ড গঠন করবে বামফ্রন্ট। শাসক দল প্রসঙ্গে তিনি বলেন, এবার শিলিগুড়ির মানুষ ভোট দেবেন তৃণমূলের দাম্ভিকতা, ওদ্ধত্ব, মাতব্বরির বিরুদ্ধে।

সর্বাধিক পাঠিত

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ভোট দিতে এসে কান্নায় ভেঙে পড়লেন অশোক ভট্টাচার্য

আপডেট : ১২ ফেব্রুয়ারী ২০২২, শনিবার