সংবাদদাতা আরামবাগ : মাধবপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে জয়সিংহ চক (কালুপাড়া) গ্রামে মাধবপুর গ্রাম পঞ্চায়েতের ঘাট নির্মাণ প্রকল্পে মান্নান খানের পুকুরে জনসাধারণের ব্যবহারের জন্য একটি ঘাট প্রকল্প পাস হয়েছে, সেই ঘাটের কাজটি চলছিল , কিন্তু এলাকার বিরোধী পক্ষ বিজেপির, এবং সিপিএমের যৌথ উদ্যোগে উন্নয়নে বাধা দেওয়ার জন্য , কাজের গুণমান খারাপ হচ্ছে , এই দাবি তুলে মাধবপুর পঞ্চায়েত , আরামবাগ বিডিও,এসডিও অফিসে ডেপুটেশন দিয়েছে ,যাহাতে কাজটি বন্ধ থাকে। তথাপি কাজটি বন্ধ হয়ে যায় । এ নিয়ে এলাকায় চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে , এলাকার মানুষের দাবি ঘাট নির্মাণ সম্পূর্ণ হলে এলাকার অনেক মানুষের সমস্যা মিটবে, তাদের আরও দাবি সবাই নির্মাণ ঠিকাদারের কাছে কাজের প্লান দেখেছেন, কাজের গুনমানে কোন খামতি নেই ।গ্রামের কিছু বিরোধী বিজেপি সমর্থিত মানুষ উন্নয়নে বাধা দেওয়ার জন্য , কাজটি বন্ধ করার চেষ্টা করছেন । পুকুরের পাশাপাশি বসবাসকারী মানুষজন চাইছেন এই বর্ষাকালে সমস্ত সমস্যা উপেক্ষা করে যাতে ঘাটটি নির্মাণ কার্য সম্পূর্ণ হয় তাহলে তারা উপকৃত হবেন। ওই এলাকায় তৃণমূলের বুথ সভাপতি আব্দুল মান্নান খানের দাবী ,”মা মাটি মানুষ” এর সরকার ক্ষমতায় আসার পরে শহর থেকে গ্রাম জুড়ে রাস্তাঘাট যেভাবে উন্নয়ন হচ্ছে এটা বিরোধীরা সহ্য করতে পারছে না তাই এলাকায় বিজেপির কিছু ছেলে তাদের কোন উন্নয়নের কাজ করতে দিচ্ছে না। শুধুমাত্র বিরোধিতা করার জন্য , বিরোধিতা করছে , এই ঘাটটি নির্মাণ সম্পূর্ণ হলে এলাকাবাসীর পুকুরটি ব্যবহার করতে সুবিধা হবে , পুকুরের মালিক পক্ষের দাবি সঠিক নিয়ম মেনে এবং প্লান অনুযায়ী কাজ হচ্ছে ।
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
আরামবাগের জয়সিংহ চকে গ্রামপঞ্চায়েত ঘাট নির্মাণে বাধা বিজেপির
-
নতুন গতি - আপডেট : ১৩ অগাস্ট ২০২০, বৃহস্পতিবার
- 8
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















