আজাহার উদ্দিন : হুগলির আরামবাগ পারুল মাঠে আই এন টি টি ইউ সি র উদোগে এক দিবসীয় আট দলীয় আরামবাগ ফুটবল কাপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল।সমস্ত খেলোয়াড়দের উৎসাহিত করতে এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি আলহাজ সেখ মেহবুব রহমান,রাজ্যসভার সাংসদ ঋতবত বন্দ্যোপাধ্যায়,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তুনু ব্নার্জী, কর্মাধ্যক্ষ আব্দুল জব্বার, মনোজ চক্রবর্তী, আরামবাগ আই এন টি টি ইউ সির সাংগঠনিক সভাপতি উওম কুন্ডু, সাংগঠনিক চেয়ারম্যান জয়দেব জানা,আরামবাগ পুরসভার প্রশাসক স্বপন কুমার নন্দী,প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি গুনধর খাড়া, খানাকুল পঞ্চায়েত সমিতির পুর্ত কর্মাধ্যক্ষ নইমুল হক রাঙা, সেখ রিয়াজুল সহ স্থানীয় প্রধান ও প্রশাসনিক আধিকারিক সহ সমাজের বিশিষ্টজনেরা।করোনা লকডাউন একটু স্বাভাবিক হতে রাজ্যের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় গ্রাম বাংলার ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে কিছু প্রতিভাকে তুলে আনা আমাদের মূল লক্ষ্য বলে জানান উওম কুন্ডু,এই খেলাকে কেন্দ্র করে সমস্ত মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা যায়।
১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 

























