নিজস্ব প্রতিবেদক, নতুন গতি, জলপাইগুড়ি:ধূপগুড়ির বাসিন্দা অনন্ত ঠিক যেমন তার প্রেমিকার জন্য ধরনায় বসেছিল তেমনই একই কাজ করবে এক্কেবারে প্ল্যাকার্ড হাতে প্রেমের দাবি নিয়ে সম্রাটের বাড়ির সামনে ধরনায়।বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে এবার অনশনে বসল এক কলেজ ছাত্রী। তরুণীর পাশে রয়েছে স্থানীয় বাসিন্দারাও। এদিকে পরিস্থিতি বেগতিক দেখে বাড়িতে তালা লাগিয়ে চম্পট দিয়েছে প্রেমিকের বাড়ির সামনে তাঁর হারানো প্রেম ফিরিয়ে দেওয়ার দাবি তুলে বেশ কয়েক ঘণ্টা ধরে ধরনা চালিয়ে গিয়েছেন ওই প্রেমিকা। যদিও ধরনায় বসার খবর পেয়েই ছুটে যায় পুলিশ। অবশ্য নিজের হারিয়ে যাওয়া প্রেম ফিরে পাওয়ার দাবিতে অনড় ওই প্রেমিকা পুলিশকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর প্রেমের মর্যাদা দিয়ে তাঁকে বিয়ে না করা পর্যন্ত তিনি ধরনা চালিয়ে যাবেন। অবশ্য পরিস্থিতি বেগতিক বুঝে প্রেমিক ও তাঁর বাড়ির লোকজন পুলিশ আসার আগেই বাড়িতে তালা মেরে চম্পট দিয়েছেন।প্রেমিক ও তার পরিবারের লোকজনেরা চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের সেবাগ্রাম এলাকায়। জানা গেছে বেপাত্তা প্রেমিক বি টেক পাশ। ধর্নায় বসা কলেজ ছাত্রীর অভিযোগ, গত ছয় বছর ধরে তার সঙ্গে সম্পর্ক রয়েছে প্রেমিক সম্রাট রায়ের। কিন্তু আচমকাই দূরে সরে গিয়েছে সম্রাট। বিয়ে করতে বললেও তাতে রাজি হচ্ছে না। বাধ্য হয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনেই অনশনে বসে পড়েন তিনি। কলেজ ছাত্রী তরুণীর এই লড়াইয়ে তাঁর পাশে এসে দাঁড়িয়েছে জলপাইগুড়ির সহেলি মহিলা সমিতির সদস্যরাও। মধ্য সেবাগ্রাম এলাকার যুবক সম্রাট রায় ভালোবাসার জালে ফাঁসিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়েছে বলেও দাবি করেন তারা। দীর্ঘ ছয় বছর ধরে মেয়েটির সাথে।
২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ৮ আষাঢ় ১৪৩৩
BREAKING :
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে আবার অনশনে বসল এক কলেজ ছাত্রী
-
নতুন গতি - আপডেট : ৩ জুলাই ২০১৯, বুধবার
- 11
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder














