মঞ্জুর মোল্লা,নদীয়া: জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে চাপড়া থানার পরিচালনায় চাপড়া থানার অন্তর্গত দৌয়ের বাজার আর ও পি ফাঁড়িতে ড্রাইভার দের নিয়ে চক্ষু পরীক্ষা শিবির ও এইচআইভি পরীক্ষা অনুষ্ঠিত হলো এর আগেও দুর্ঘটনা এড়াতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি নেওয়া হয় এবং সেই কর্মসূচি থেকে দুর্ঘটনা অনেকটাই কমিয়ে আনা গেছে তারই অঙ্গ হিসেবে পরবর্তী পদক্ষেপ হিসেবে ড্রাইভার দের সচেতনতা করতে ও দুর্ঘটনা কমাতে গাড়ির ড্রাইভার দের নিয়ে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাপড়া থানার ওসি নাদিম আকতার,এস আই সহিদুল বিশ্বাস সহ বিভিন্ন পুলিশ কর্মীর ও সেভিক ভলিনটিয়ার এছাড়া এলকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
২৪ জুন ২০২৬, বুধবার, ৯ আষাঢ় ১৪৩৩
BREAKING :
গাড়ির ড্রাইভার দের সচেতনতা বাড়াতে চাপড়া থানার পুলিশের উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির
-
নতুন গতি - আপডেট : ৯ জুলাই ২০১৯, মঙ্গলবার
- 16
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder













