সেখ সামসুদ্দিন : আমাদপুর ইউ সি এ সি এস লি. এর পক্ষ হতে রাজ্যে করোনা মোকাবেলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে একত্রিশ হাজার টাকার চেক প্রদান করা মেমারি ১ বিডিও বিপুল কুমার মন্ডলের হাতে। উপস্থিত ছিলেন সোসাইটির ম্যানেজার বাণীব্রত দত্ত, চেয়ারম্যান দীপাল মন্ডল ও সম্পাদক দেবব্রত দে। তারা বলেন খুব শীঘ্রই আরো কিছু কালেকশন করে জমা দেবেন।
বিডিও জানান প্রতিদিনই বিভিন্ন সংস্থা থেকে চেক জমা পড়ছে। অপরদিকে বাগিলা গ্রাম পঞ্চায়েতের অধীন কন্ট্রাক্টার অ্যাসোসিয়েশনের পক্ষ হতে মেমারি ১ ব্লক যুব তৃণমূল সভাপতি নিত্যানন্দ ব্যানার্জীর হাতে ৩৮ হাজার টাকার চেক তুলে দেয় এবং ঐ পঞ্চায়েতের অধীনস্থ নুদীপুর গ্রামের বারোয়ারী পুজো কমিটির পক্ষ হতেও ১২ হাজার টাকার চেক তুলে দেওয়া যুব সভাপতির হাতে। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের উদ্দেশ্যে বাগিলাতে এদিন মোট ৫০ হাজার টাকার চেক জমা পড়ে।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
আমাদপুর ইউ সি এ সি এস লি. এর পক্ষ হতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে একত্রিশ হাজার টাকার চেক প্রদান করা হয়।
-
নতুন গতি - আপডেট : ১৬ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার
- 7
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















