২৬ অগাস্ট ২০২৬, বুধবার, ৯ ভাদ্র ১৪৩৩
২৬ অগাস্ট ২০২৬, বুধবার, ৯ ভাদ্র ১৪৩৩

রাজনগরে মারুতি ভ্যানের সাথে সাইকেলের ধাক্কায় গুরুতর জখম এক ব্যক্তি

খান আরশাদ, বীরভূম :
রাজনগরে মারুতি ভ্যানের সাথে সাইকেলের ধাক্কায় মঙ্গলবার সকালে গুরুতর জখম হলো এক ব্যক্তি। রাজনগর পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজনগর থানার অন্তর্গত বান্দি গ্রাম সংলগ্ন চৌরঙ্গী মোড়ে একটি মারুতি ভ্যান এর সাথে সাইকেলের ধাক্কায় এক ব্যক্তি গুরুতর জখম হয়। খোদাইবাগ গ্রামের শেখ হানিফ নামে বছর পঞ্চান্নর এক ব্যক্তি সাইকেলে করে আইসক্রিম বিক্রির ব্যবসা করেন। তিনি সাইকেলে করে রাজনগরের দিকে আসছিলেন সে সময়েই একটি মারুতি ভ্যান তাকে পিছন দিক থেকে ধাক্কা মারে।

ফলে গুরুতর জখম হন ওই ব্যক্তি। ঘটনাস্থলে পৌঁছায় রাজনগর থানার পুলিশ সহ স্থানীয়রা। জখম ঐ ব্যক্তিকে প্রথমে রাজনগর প্রাথমিক ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। রাজনগর থানার পুলিশ ঘাতক মারুতি ভ্যানটির সন্ধান চালাচ্ছে।

বিট অফিস সংলগ্ন স্টিল নেট অকেজো—যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রাজনগরে মারুতি ভ্যানের সাথে সাইকেলের ধাক্কায় গুরুতর জখম এক ব্যক্তি

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, বুধবার