নিজস্ব সংবাদদাতা :কুড়ি নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কাউন্সিলার অভয়া বসুর নেতৃত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হল।এই আলোচনা সভায় আগামী নির্বাচনগুলিতে দলের এবং ওয়ার্ডের কার্যকলাপ কি হতে পারে সেটা নিয়েও আলোচনা করা হয়।এই সভাতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নবীন এবং প্রবীন উভয় কর্মীরাই। কাউন্সিলার অভয়া বসু জানান আমাদের সবাইকে আপাতত এক হয়ে কাজ করতে হবে।যেখানে তৃণমূল কংগ্রেস হবে এক দল,যার জন্য নবীন এবং প্রবীন উভয়কেই একসাতে কাজ করে যেতে হবে। আমাদের এখন দরকার বুথ লেভেলকে আরো শক্তিশালী করে তোলা। এবং বুথ সভাপতি যারা যারা আছেন তাদের আরো ক্ষমতা প্রদান করা। তবেই তারা আগ্রহী হবে। আমাদের প্রধান কাজ হল মানুষের কাছে পৌছানো। তবেই আমরা আমাদের কাজে সফল হতে পারবো। এদিন এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন দার্জির্লিং জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃ স্থানীয় কয়েকজন যারা গোটা শিলিগুড়ির বিশিষ্ট পদে আছেন। কাউন্সিলার অভয়া বসু জানান আমাদের লক্ষ দলকে শক্তিশালী তৈরী করা তারজন্য আমাদের প্রচণ্ডভাবে পরিশ্রম করে যেতে হবে।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
কুড়ি নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কাউন্সিলার অভয়া বসুর নেতৃত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হল
-
নতুন গতি - আপডেট : ৮ মে ২০২৩, সোমবার
- 10
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

























