কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর পোষাক নিয়ে সমালোচনা করায় বিপাকে পড়েছেন এক বিজেপি সাংসদ। সমালোচনার মুখে পড়া ওই সাংসদ হলেন ভারতের উত্তরপ্রদেশের বস্তি লোকসভা কেন্দ্রের হরিশ দ্বিবেদী।
এনডিটিভি জানায়, সম্প্রতি এক বিয়ের অনুষ্ঠানে যোগ দেন হরিশ দ্বিবেদী। সেখানেই সংবাদমাধ্যমে প্রিয়াঙ্কার পোষাক নিয়ে সমালোচনা করে বসেন ওই সাংসদ।
তিনি বলেন,’প্রিয়াঙ্কা যখন দিল্লিতে থাকেন তখন জিনস-টপ পরে থাকেন, আর এখানে এলেই শাড়ি ও সিঁদুর লাগিয়ে আসেন!’
তিনি আরও বলেন, ‘রাহুল গান্ধী ব্যর্থ মানে প্রিয়াঙ্কাও ব্যর্থ।
রাজনৈতিক পথে আক্রমণের পথ থেকে সরে এসে কেন কারও ব্যক্তিগত বিষয় নিয়ে এ কথা বললেন সাংসদ, তাও আবার পোশাক নিয়ে সে নিয়েই নিন্দা করেছেন অনেকে। যদিও বিজেপি নেতৃত্ব এখনও এ বিষয়ে মুখ খোলেননি।
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
‘দিল্লিতে জিনস-টপ আর উত্তরপ্রদেশে শাড়ি ও সিঁদুর পরেন প্রিয়াঙ্কা’ : বিজেপি নেতা হরিশ দ্বিবেদী।
-
নতুন গতি - আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০১৯, বুধবার
- 10
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















