নিজস্ব সংবাদদাতা:বাগডোগরা থেকে আজ সকালে 14টি উড়ান বাতিল করল এয়ারপোর্ট কতৃপক্ষ।আজ সকালে খারাপ আবহাওয়ার কারনে উড়ান বাতিল করে বাগডোগরা এয়ারপোর্ট কতৃপক্ষ।জানা গেছে খারাপ আবহাওয়ার জন্য কোন উড়ান চালাবে না এয়ারপোর্ট কতৃপক্ষ। এই নিয়ে গত দুদিনে একুশটি উড়ান বাতিল করল এয়ারপোর্ট কতৃপক্ষ।অবশ্য কতৃপক্ষের কাছ থেকে জানা গেছে,যদি বিকেলে আবহাওয়া পরিষ্কার হয়ে যায় তবে হয়ত দুএকটি উড়ান চালাবে তারা। এদিন সকালে প্রায় দেড়হাজার যাত্রী উড়ান ধরবার জন্য অপেক্ষায় ছিলেন। উড়ান বাতিল হয়ে যাওয়ার কারনে প্রত্যেকেই ক্ষোভে ফেটে পড়লেন কতৃপক্ষের উপরে।তাদের অভিযোগ টিকিট কাটা হয় কোন গুরুত্বপূর্ণ কাজে যাবার কারনেই।আর হঠাৎ করে উড়ান বাতিল হয়ে যাওয়ায় তারা সমস্যায় পড়ে যাচ্ছেন।অন্যদিকে এয়ারপোর্ট কতৃপক্ষের সাফাই দূর্যোগপূর্ন আবহাওয়া হলে কিভাবে চলবে উড়ান,কোন রকমের দুর্ঘটনা ঘটলে তার জন্য দায়ী করা হবে কতৃপক্ষকে।তাই বাতিল করা হয়েছে সবকটি উড়ান। অবশ্য এর সঙ্গে সঙ্গে সকল যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেবার ব্যাবস্থা করে দেওয়া হয় কতৃপক্ষের তরফ থেকে। বাগডোগরা এয়ারপোর্ট কতৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যারা টিকিটের টাকা ফেরত নেবেন না তাদের মোবাইলে পরবর্তী উড়ান কখন ছাড়বে তার ম্যাসেজ পৌছে যাবে।
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
আজ সকালে খারাপ আবহাওয়ার কারনে উড়ান বাতিল করে বাগডোগরা এয়ারপোর্ট কতৃপক্ষ
-
নতুন গতি - আপডেট : ২৯ জুন ২০২২, বুধবার
- 8
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















