১৩ জুন ২০২৬, শনিবার, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৩ জুন ২০২৬, শনিবার, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

২০১১ সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কালিম্পং এ বিশ্বকবির বাড়ি

কালিম্পং: রবীন্দ্রনাথ মানে বাঙালির হৃদয় নস্টালজিক অনুভূতি। রবীন্দ্রনাথের সঙ্গে দার্জিলিং ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। যখনই তিনি সময় পেতেন ছুটে যেতেন দার্জিলিঙে। দার্জিলিংয়ের মংপুতে থাকতে খুব ভালবাসতেন তিনি। এছাড়া আরও দুটি জায়গায় তিনি থাকতেন গৌরী হাউজ এবং চিত্রভানু। এই দুটি বাড়ি রয়েছে কালিংপং এলাকায়।

গৌরী হাউস ছিল তৎকালীন এক জমিদারের। ওই জমিদার এর আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর গৌরী হাউজে যেতেন। শেষবার তিনি গিয়েছিলেন ১৯৪০ সালের সেপ্টেম্বর মাসের শেষ দিকে। নিজের ৮০ তম জন্মদিন পালন করেছিলেন সেখানে। নিজের লেখা কবিতা পাঠ করেছিলেন আকাশবাণীতে। সে সময় ব্যাপারটি যথেষ্ট গুরুগম্ভীর ছিল।

গৌরী হাউজ থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত চিত্রভানু। ইতিহাস সাক্ষী রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে দাঁড়িয়ে থেকে বাড়িটি তৈরি করেছিলেন। সেই সময় কালিম্পং-এ বাঙালিরা ছিল সংখ্যালঘিষ্ঠ। বিশ্বকবি নিজের জন্মদিন পালন করতেন চিত্রভানুতে, তার জন্মদিনে আমন্ত্রিত শান্তিনিকেতন থেকে অনেকেই ছুটে যেতেন সেখানে।

২০১১ সালে ভূমিকম্পের ফলে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় বিশ্বকবির সাধের বাড়িটি। ভূমিকম্পের কারণে একাধিক জায়গায় ফাটল ধরেছে বাড়িটিতে। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত অনেক জিনিসপত্র এখনো দেখতে পাওয়া যায় সেখানে।

অস্ট্রেলিয়ান ওপেন: সেমিফাইনালে উঠলেন সিন্ধু, কোয়ার্টার ফাইনালে ইয়ামাগুচির কাছে হারলেন তানভি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

২০১১ সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কালিম্পং এ বিশ্বকবির বাড়ি

আপডেট : ১০ মে ২০২২, মঙ্গলবার