১৮ জুলাই ২০২৬, শনিবার, ২ শ্রাবণ ১৪৩৩
১৮ জুলাই ২০২৬, শনিবার, ২ শ্রাবণ ১৪৩৩

চরম আর্থিক সংকটে শ্রীলংকা! কলম্বোর রাজপথে রান্নার গ্যাস ভরতি ট্রাক লুট করলো আমজনতা

নতুন গতি নিউজ ডেস্ক: শনিবার শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ফের দেশে জরুরি অবস্থা ঘোষণা করার পর রবিবার কলম্বোর রাজপথে রান্নার গ্যাস ভরতি ট্রাক লুট করতে দেখা গেল আমজনতাকে।

এদিন রাস্তায় বহু মানুষকে দেখা যায় গ্যাস সিলিন্ডার নিয়ে স্থানীয় এক দোকানের সামনে লাইন দিতে। গ্যাস না থাকায় তাঁরা পথেই ফাঁকা সিলিন্ডার সাজিয়ে পথ অবরোধ করেন। পরে সিলিন্ডার ভরতি ট্রাক আসতেই লুটপাট চালিয়ে সব সিলিন্ডার তুলে নিয়ে যান।

উল্লেখ্য, চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগ করতে পারেন। এমনকি তিনি নাকি তাঁর ভাইকেও পদ ছাড়তে অনুরোধ করেছেন।

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

চরম আর্থিক সংকটে শ্রীলংকা! কলম্বোর রাজপথে রান্নার গ্যাস ভরতি ট্রাক লুট করলো আমজনতা

আপডেট : ৮ মে ২০২২, রবিবার