০১ জুলাই ২০২৬, বুধবার, ১৬ আষাঢ় ১৪৩৩
০১ জুলাই ২০২৬, বুধবার, ১৬ আষাঢ় ১৪৩৩

ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের উদ্যোগে স্বেচ্ছায় রক্ত অর্পণ শিবির

নিজস্ব সংবাদদাতা: আজ ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের উদ্যোগে উত্তর ২৪ পরগনার অশোকনগরের বালিয়াডাঙায় রক্ত অর্পন শিবির ও বিশ্ব কল্যাণের মুক্তির জন্য দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়ার মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ওই সংগঠনের সাধারণ সম্পাদক পীরজাদা আব্বাস সিদ্দিকী ও অশোকনগর শাখা কমিটির সভাপতি আসগার আলি, সম্পাদক আজারুল মন্ডল সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এদিনের স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রায় একশো জনেরও বেশি মানুষ স্বইচ্ছায় রক্তদান করেন ।

পীরজাদা আব্বাস সিদ্দিকী রক্তদাতাদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, সমাজকে সেবা করার ক্ষেত্রে রক্তদান এক মহত্তম কর্তব্য। এই কর্তব্য থেকে বিচ্যুত হওয়া চলবে না। গ্রীষ্মকালে রক্তের চাহিদা বাড়ে । এই চাহিদা পূরণে আমাদের সংগঠনকে বড় ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, এই সংগঠন সমস্ত বিভেদকামী শক্তির বিরুদ্ধে দেশ সেবায় সর্বোপরি মানবসেবায় নিয়োজিত থাকবে । অবশেষে সারা বিশ্ব মানবতার কল্যাণ কামণা করে দোয়া করা হয় ।

তাড়াতাড়ি কেন্দ্রীয় মন্ত্রীসভার রদবদল হওয়ার সম্ভাবনা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের উদ্যোগে স্বেচ্ছায় রক্ত অর্পণ শিবির

আপডেট : ২৯ জানুয়ারী ২০২২, শনিবার