২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

চুয়াডাঙ্গা হাইস্কুলে ১২৫ গোলাপ দিয়ে নেতাজিকে শ্রদ্ধা

নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, মেদিনীপুর : মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুল শ্রদ্ধার সঙ্গে পালিত হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬ তম জন্মদিবস। জাতীয় পতাকা উত্তোলন, নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান, দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন, সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে দিনটি পালিত হয়।

নেতাজির জন্মের ১২৫ তম *বর্ষপূর্তি* উপলক্ষ্যে এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে ১২৫ টি গোলাপের সাহায্যে নেতাজিকে বিশেষ ভাবে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা, সহকারী প্রধান শিক্ষক মাতুয়ার মল্লিক, পরিচালন সমিতির সদস্য ইমাদাদুল পাঠান সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীবৃন্দ। সঙ্গীত পরিবেশন করেন মাতুয়ার মল্লিক,রূপা বেরা,স্বরূপা দাস, মৌসুমী মুখার্জি প্রমুখ শিক্ষক-শিক্ষিকাগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সুদীপ কুমার খাঁড়া।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

চুয়াডাঙ্গা হাইস্কুলে ১২৫ গোলাপ দিয়ে নেতাজিকে শ্রদ্ধা

আপডেট : ২৩ জানুয়ারী ২০২২, রবিবার