নতুন গতি ওয়েবডেস্ক : সাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে আগামীকাল সেখানে যাবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার আগে সোমবার নবান্নে একটি বৈঠক সারলেন তিনি। বৈঠকে তিনি জানালেন, এই মেলা উপলক্ষে ১২, ১৩, ১৪, ১৫ তারিখে মেলায় উপস্থিত থাকবেন নেতা, মন্ত্রীরা। পরিস্থিতি খতিয়ে দেখতে এবং সামলাতে হাজির হবেন তাঁরা। রেলের কর্তাদের সঙ্গে আলোচনার পর মমতা ঘোষণা করেন, মেলা উপলক্ষে হাওড়া এবং শিয়ালদহ-নামখানায় বাড়তি ট্রেন চলবে। ৭০টি ট্রেন, এবং মেলার ক’দিন মোট ২২৫০টি বাস চলবে বলেই জানিয়েছেন তিনি। তাছাড়াও দুর্ঘটনা রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অগ্নিকাণ্ড রুখতে থাকছে ২৫টি ইঞ্জিন। নজরদারি চালাতে সিসিটিভি থাকবে মোট ১০৫০টি। কড়া সুরক্ষাবিধি পালন করতে এবং মানুষের সহায়তার জন্য ১০০০টি স্বেচ্ছাসেবী সংস্থার ৬ হাজার ৫০০ জন ভলান্টিয়ার্স থাকবেন মেলায়। মেলা প্রাঙ্গণে মোট ১৩টি মেডিক্যাল স্ক্রিনিং ক্যাম্প থাকবে। ময়দান থেকে বাসে ওঠার আগেও হবে আরটিপিসিআর টেস্ট। মেলায় উপস্থিত সকলেরই মাস্ক পরা বাধ্যতামূলক। ভিড় এড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাছাড়াও মেলায় থাকবে ৬০০ শয্যার একটি কোভিড হাসপাতাল এবং ৫টি আইসোলেশন সেন্টার। ভিড় সামাল দেওয়ার জন্য এবার ৫১ কিলোমিটার ব্যারিকেড দেওয়া হবে। তাছাড়াও অনলাইনে অর্ডার করলে দেশের যে কোনও প্রান্তে গঙ্গাসাগরের পবিত্র জল ও প্রসাদ পৌঁছে দেওয়া হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
০২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১৭ আষাঢ় ১৪৩৩
BREAKING :
গঙ্গাসাগরে তীর্থযাত্রীদের জন্য একাধিক পরিষেবার ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
নতুন গতি - আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, সোমবার
- 13
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder



























