সেখ সামসুদ্দিন : ‘রক্তের অভাবে হারাবো না কোনো প্রাণ, আমাদের মাঝে আছে ভালবাসা অফুরান স্লোগানে মেমারি ২ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের তত্বাবধানে বিজুর ১ অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় বিজুর হাটতলায় একটি রক্তদান শিবির করা হয়। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় ৪ জন মহিলা সহ ৫১ জন রক্ত দেন। প্রতি রক্তদাতাদের হাতে মাস্ক স্যানিটাইজার সহ একটি করে চারা গাছ তুলে দেয়া হয়। উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রাসবিহারী হালদার, জিলা পরিষদ কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, কর্মাধ্যক্ষ তথা মেমারি ২ ব্লক সভাপতি মহঃ ইসমাইল, পঞ্চায়েত সমিতির সভাপতি মামনি মুরমু, সহ সভাপতি অমর সাহা, যুব ব্লক সভাপতি হিমাদ্রী মন্ডল সহ ব্লক ও অঞ্চল নেতৃত্ব এবং জনপ্রতিনিধিবৃন্দ।
১৮ জুলাই ২০২৬, শনিবার, ২ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
মেমারি ২ব্লক যুব তৃণমূল কংগ্রেসের বিজুর ১ অঞ্চলে রক্তদান শিবির করা হয়
-
নতুন গতি - আপডেট : ১৮ জুন ২০২১, শুক্রবার
- 18
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder


























