১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২৮ আশ্বিন ১৪৩৩

আগামী পাঁচ বছরের মধ্যে আরও দেড় কোটি ছেলে মেয়ের কর্মসংস্থান তৈরি করা হবে: প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নতুন গতি ওয়েব ডেস্ক: রাজ্যে সামনে ২০২১ নির্বাচন, এর মাঝেই গরম রাজ্য রাজিনীতি, এবার কাজের প্রতিশ্রুতি দিলেন মমতা। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ওই অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী বলেন, ৭২ হাজার কোটি টাকার বিনিয়োগ আর সাড়ে তিন লক্ষ চাকরি আজ এখানে এই অনুষ্ঠান থেকেই শুরু হল৷ আগামী পাঁচ বছরের মধ্যে আরও দেড় কোটি ছেলেমেয়ের কর্মসংস্থান তৈরি করা হবে বলেও প্রতিশ্রুতি তাঁর৷ মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই রাজ্যে দেড় কোটি কর্মসংস্থান দেওয়া হয়েছে৷ সারা ভারতে যখন ৪০ শতাংশ বেকারত্ব বেড়েছে৷ বাংলায় তখন ৪০ শতাংশ দারিদ্রতা কমে গিয়েছে৷ তিনি জানান, এটা রাজ্য সরকারের নয়, ভারত সরকারের রেকর্ড৷ খোঁচা দিয়ে বলেন, যারা এখানে এসে মিথ্যে কথা বলেন, তোতাপাখির বুলি আওড়ান তাঁদের জানা উচিত এটা কাগজে কমলে বাস্তবায়িত৷

কোভিড পরিস্থিতিতে কত মানুষের কাজ চলে গিয়েছে৷ তার উপর আম্পান৷ এই প্রতিকূল পরিস্থিতিতে সরকারের একটাই উদ্দেশ্য ছিল মানুষের মৃত্যু যাতে না হয়৷ পুলিশ-প্রশাসন, স্থানীয় ক্লাবগুলির সহযোগিতায় কয়েক লক্ষ মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে৷ গাছ পড়ে কয়েকজনের মৃত্যুর ঘটনা ছাড়া আম্পানে আরও কোনও প্রাণহানী ঘটেনি৷ এই চ্যালেঞ্চের মধ্যেও বাংলায় বেকারত্ব কমেছে৷ আর ৭২ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করা হল৷ এখানে ৩ লক্ষ ২৯ হাজার ছেলেমেয়ের চাকরি হবে৷

এদিন আরও একবার বঞ্চনার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, কেন্দ্র কোনও সাহায্য করেনি৷ তা সত্ত্বেও রাজ্য সরকার আম্পানে ভেঙে যাওয়া রাস্তা তৈরি করছে, বাঁধ দিচ্ছে, ঘরবাড়ি সারাই করে দেওয়া হচ্ছে৷ মাঠের পর মাঠ ফসল, পানের বরজ নষ্ট হয়ে গিয়েছিল৷ সেই ক্ষতিপূরণও দেওয়া হয়েছে৷ তিনি বলেন, শিল্প ও কর্মসংস্থানের মধ্যে একটা বিরাট সম্পর্ক আছে৷ পুরুলিয়ার রঘুনাথপুরে নতুন শিল্পনগরী হচ্ছে, জঙ্গলমহলে শিল্পনগরী হচ্ছে সেখানে প্রায় ৬২ হাজার কোটি টাকা বিনিয়োগ করার প্রস্তাব দেওয়া হল।

সর্বাধিক পাঠিত

বোলপুরে রাজধানী সার্কাসের শুভ উদ্বোধন, প্রথম দিনেই দর্শকদের ভিড়

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আগামী পাঁচ বছরের মধ্যে আরও দেড় কোটি ছেলে মেয়ের কর্মসংস্থান তৈরি করা হবে: প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আপডেট : ৮ ফেব্রুয়ারী ২০২১, সোমবার