নিজস্ব সংবাদদাতা : অন্যান্য জায়গার মতন শিলিগুড়িতেও আজ ধনতেরাসের দিনে ঝাড়ু কেনার হিরিক দেখা গেল। আজ বিধান মার্কেটে ঝাড়ু কিনতে দেখা গেল সকল শ্রেনীর মানুষদেরই। এমনকি বিধান মার্কেটের অনেক খাবারের দোকানদারকেও দেখা গেল ঝাড়ু বিক্রি করতে। অনেকেই বলেন এই দিনে ঝাড়ু কিনলে ঘরের থেকে অশুভ শক্তির বিনাশ হয়। এবং সুখ এবং সমৃদ্বি বেড়ে যায়। তাই ঝাড়ু কিনতে আগ্রহী সব ধরনের মানুষই। ঝাড়ু বাড়িতে সমস্ত ধরনের কু প্রভাবকে তাড়িয়ে দেয়। শিলিগুড়ির সুভাষপল্লী এবং হায়দারপাড়াতেও দেখা গেল ঝাড়ু কেনার হিড়িক। জাতি ধর্ম নির্বিশেষে সবাই ঝাড়ু কিনছেন আজকের দিনটিতে। সকাল থেকেই শিলিগুড়ি এবং তার আশেপাশের এলাকায় ঝাড়ু বিক্রি হয়েছে দেদার। এক ঝাড়ু বিক্রেতা জানালেন অন্যান্যবারের চাইতে এবারে তিনগুন বেশী বিক্রি হয়েছে ঝাড়ু। তাই এই উৎসবের দিনে মানুষের ঝাড়ু কেনার হিড়িক উৎসবের আনন্দকে একটা আলাদা মাত্রা এনে দিল।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
অন্যান্য জায়গার মতন শিলিগুড়িতেও আজ ধনতেরাসের দিনে ঝাড়ু কেনার হিরিক দেখা গেল
-
নতুন গতি - আপডেট : ২৫ অক্টোবর ২০২২, মঙ্গলবার
- 9
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















