নিজস্ব প্রতিবেদক, নতুন গতি, মেদিনীপুর:- মেদিনীপুরে পুলিশ লাইনস মাঠে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের 19 তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এই দিন এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন মেদিনীপুর রেঞ্জের ডিআইজি সলেমান নেশাকুমার । বিকালে সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আই জি ( পশ্চিমাঞ্চল) সঞ্জয় সিং, জেলা পরিষদ এর সহ সভাধিপতি অজিত মাইতি, জেলা পরিষদ এর কর্মাধক্ষ্য শ্যামপদ পাত্র, নির্মল ঘোষ, মামনি মান্ডি সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিগন। জেলা পুলিশে কর্মরত যারা তারা এবং তাদের পরিবারের সদস্যরাও এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন । ইভেন্ট ছিল দৌড়, লং জাম্প, ডিসকাস থ্রো, শটপাট থ্রো সহ অন্যান্য প্রতিযোগিতা ।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 




















