২৯ জুলাই ২০২৬, বুধবার, ১৩ শ্রাবণ ১৪৩৩
২৯ জুলাই ২০২৬, বুধবার, ১৩ শ্রাবণ ১৪৩৩

ভলিবল টুর্নামেন্টে জয়ী ভবানীপুর মাদ্রাসা

হরিশ্চন্দ্রপুর,০১ ফেব্রুয়ারি,মহ: নাজিম আক্তার: হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের তুলসিহাটা জিপির শক্তোল ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার সোসাইটি’র পরিচালনায় শনিবার একদিনের ১০ দলীয় ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শক্তোল ঈদগাহ ময়দানে।ভবানীপুর মাদ্রাসা ও সুইচ গেট(এ)দলের মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।দারুণ লড়াই করে শেষপর্যন্ত ভবানীপুর মাদ্রাসা ২৫/৭ পয়েন্টের ব্যবধানে উইনার্স ট্রফি লাভ করে। সুইচগেট দলটি পরাজিত হয়ে রার্নাস ট্রফি লাভ করে।ম্যান-অব-দ্য ম্যাচ ও ম্যান-অব-দ্য সিরিজ নির্বাচিত হয় ভবানীপুর মাদ্রাসা দলের আপজাল হোসেন।
এদিন বিজয়ী দল ও রানার্স দলকে নগদ তিন হাজার ও দুই হাজার টাকা সহ একটি করে ট্রফি তুলে দেওয়া হয়।খেলার মাঠে দর্শকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

বীরভূমে কাজল শেখকে ডিম নিক্ষেপ, শহীদ দিবসের অনুষ্ঠানে উত্তেজনা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ভলিবল টুর্নামেন্টে জয়ী ভবানীপুর মাদ্রাসা

আপডেট : ২ ফেব্রুয়ারী ২০২০, রবিবার