০৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ১৯ ভাদ্র ১৪৩৩

বীরভূমে কাজল শেখকে ডিম নিক্ষেপ, শহীদ দিবসের অনুষ্ঠানে উত্তেজনা

খান আরশাদ, বীরভূম:

শহীদ দিবস পালনকে কেন্দ্র করে সোমবার বীরভূমের নানুরে জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক কাজল শেখকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, শহীদ বেদীতে শ্রদ্ধা জানাতে যাওয়ার সময় কয়েকজন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ে। ঘটনায় কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও ঘটনাস্থলে উপস্থিত পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তদের সেখান থেকে সরিয়ে দেয়। ঘটনার পর কাজল শেখ বলেন, প্রশাসনের প্রয়োজনীয় অনুমতি নিয়েই তিনি শহীদ দিবসের অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে কিছু সমাজবিরোধীকে ব্যবহার করে এই বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে। তিনি দাবি করেন, এ ধরনের ঘটনা বাংলার কৃষ্টি-সংস্কৃতি ও গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। তাঁর আরও অভিযোগ, ঘটনার নেপথ্যে থাকা অনেকেরই রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক নেই; বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাঁদের ব্যবহার করা হয়েছে। পাশাপাশি বীরভূম জেলা পুলিশ ও নানুর থানার তৎপরতার প্রশংসা করে তিনি দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ভবিষ্যতে এ ধরনের অসামাজিক ও সংস্কৃতিবিরোধী কার্যকলাপ কঠোর হাতে দমন করা হবে বলেও তিনি আশাব্যক্ত করেন। ডিম ছোড়ার ঘটনায় কয়েকজনকে আটক করে পুলিশ।

২০২৭ বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলতে চায় ভারত

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বীরভূমে কাজল শেখকে ডিম নিক্ষেপ, শহীদ দিবসের অনুষ্ঠানে উত্তেজনা

আপডেট : ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার