২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

বিভেদের বিষে মিলনের বার্তা, সম্প্রীতির ডাক সুফি সমাজের

নিজস্ব সংবাদদাতা, নতুন গতি: ধর্মের নামে বিভেদ ও ধর্মান্ধতার আবহে সম্প্রীতি, মানবতা ও মিলনের বার্তা ছড়িয়ে দিল বঙ্গীয় সুফি ফকির ও সাঁই সমাজ। গত রবিবার, ২২ নভেম্বর, চাতরা রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের সভাকক্ষে আয়োজিত হয় মানব মিলন সভা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলুড় মঠের স্বামী বিবেকাত্মানন্দজি মহারাজ, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুস্তাক আহমেদ, গোবরডাঙা হিন্দু কলেজের অধ্যাপক ড. উৎপল কুমার মণ্ডল ও চিকিৎসক রউফ মোল্লা। বক্তাদের কথায় উঠে আসে, সুফিবাদ মনুষ্যত্বের বিকাশ ও আত্মজাগরণের পথ। মানবধর্মের বার্তা তুলে ধরেন সংগঠনের সম্পাদক আব্দুল কাদের শাহ ও সভাপতি কাসেম মণ্ডল। প্রকাশিত হয় সংগঠনের মুখপত্র ‘আরশিনগর’-এর তৃতীয় সংখ্যা। পত্রিকার ভাবনা ব্যাখ্যা করেন সম্পাদক সুবিদ আলি মোল্লা।
সংগীত পরিবেশন করেন ওয়ালীউর লস্কর, পিউ পাল, আব্দুল কাদের শাহ, সুবিদ আলি মোল্লা, রুমা রায় ও শম্ভু ঢালী। আয়োজনে সহযোগিতা করেন আমিনুল ইসলাম, আব্দুর রহমান, অনির্বাণ মণ্ডল, মোশারফ মণ্ডল, তৈয়ব উল ইসলাম, আখের আলী শেখ ও শামীম আব্দুল আলিম। উপস্থিত ছিলেন চিকিৎসক অমিত কুমার চক্রবর্তী, আইনজীবী পার্থ প্রতিম বিশ্বাস, সাংবাদিক সুদিন গোলদার, স্বপন কুমার বালা, কবি নবকুমার বিশ্বাস, অলিফা পারভিন ও কেয়া দেবনাথ।

সাহাপুরে ত্রাসের রাজ! ধরা পড়তেই হাফপ্যান্টে কোমরে দড়ি দিয়ে আকাশকে ঘোরাল পুলিশ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বিভেদের বিষে মিলনের বার্তা, সম্প্রীতির ডাক সুফি সমাজের

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, শনিবার