সৈয়দ মফিজুল হোদা, ইন্দাস, বাঁকুড়া: ধর্মীয় জলসার মঞ্চে মানবিকতার অনন্য নজির। রক্তদান করে প্রাণ বাঁচানোর বার্তার পাশাপাশি সবুজায়নের আহ্বানও ছড়িয়ে দিলেন রক্তদাতারা। বাঁকুড়ার ইন্দাস থানার কমরুল ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে জলসা উপলক্ষে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। শিবিরে প্রায় ১০০ জন রক্তদাতার অংশগ্রহণের পাশাপাশি মহিলাদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।
উদ্যোক্তাদের দাবি, প্রতি বছর ধর্মীয় জলসার পাশাপাশি রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ১৫০ জন রক্তদাতার। হাসপাতাল ও নার্সিংহোমে রক্তের সংকট মেটাতে এই উদ্যোগ। শুধু রক্তদানই নয়, প্রত্যেক রক্তদাতার হাতে তুলে দেওয়া হয় একটি করে চারা গাছ।
প্রথমবার রক্ত দিয়ে ফাতেমা খাতুন জানান, প্রথমে কিছুটা ভয় ও নার্ভাস লাগলেও রক্ত দেওয়ার পর সেই ভয় কেটে গিয়েছে। তাঁর বার্তা, মহিলাদের রক্তদানে ভয় পাওয়ার কিছু নেই। তাঁদের রক্তেও বাঁচতে পারে মুমূর্ষু রোগীর প্রাণ।
নতুন গতি 




















