১১ নভেম্বর ২০২৬, বুধবার, ২৫ কার্তিক ১৪৩৩

লাইনচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেস

দেবজিৎ মুখার্জি: মঙ্গলবার সকালে কলকাতা স্টেশন থেকে ছাড়ে ১৩১২৫ কলকাতা-সাইরাং এক্সপ্রেস। বুধবার বিকেলে তা পৌঁছনোর কথা ছিল মিজোরামের সাইরাংয়ে। তবে সকালে ট্রেনটি দুর্ঘটনার শিকার হয়। লাইনচ্যুত হয় ইঞ্জিন-সহ পাঁচটি কামরা। যদিও এই খবর লেখা পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।

দুর্ঘটনার সময়ে ট্রেনে থাকা আইআরসিটিসি কর্মী পিন্টু সরকার বলেছেন, “আমরা নিজেদের মধ্যে কথা বলছিলাম। হঠাৎই ট্রেন দুলতে শুরু করে। গাড়ি যে এ দিক ও দিক করছে সেটা বুঝতে পারি। ইঞ্জিনেও ঘড় ঘড় শব্দ শুরু হয়। হঠাৎই বিকট শব্দ, ছিটকে পড়লাম আমরা। এর পরে আর কিছু জানি না। কপাল ভালো যে, কারও কোনও ক্ষতি হয়নি।”

ট্রেনের প্যান্ট্রি কারের ম্যানেজারের বক্তব্য, “সকাল ৫টা অবধি আমরা ঘুমোচ্ছিলাম। গুয়াহাটি পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। সেখানে ট্রেন থামে। এরপরে আবার নির্দিষ্ট গতিতেই ট্রেন চলতে শুরু করে। তবে কামরূপ জেলার দিগারু স্টেশন পার করার পরই ট্রেনে বিকট শব্দ হতে থাকে। কয়েক মিটারের মধ্যেই ট্রেন বেলাইন হয়ে যায়। প্রায় এক কিলোমিটার পথ এভাবেই যায় ট্রেন। কিছুতেই গেট খুলছিল না। প্রায় ১০ মিনিট পরে ট্রেনটি থামে।”

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের সিপিআরও কপিঞ্জল কিশোর শর্মা প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছেন, “অন্য ট্রেনকে আগে যেতে দিতে গিয়ে সাইরাংয়ের লোকোপাইলট গতি নিয়ন্ত্রণ করতে পারেননি।” তবে কারণ স্পষ্ট নয়। দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে লোকো পাইলটকে ‘ব্রেক কাজ করছে না’ বলে আর্তনাদ করতে শোনা গিয়েছে। রেল জানিয়েছে,  “এদিন সকাল ৬টা ৫৪ মিনিটে গুয়াহাটি থেকে ৩০ কিলোমিটার দূরে দিগারু স্টেশনের কাছে কলকাতা-সাইরাং এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। ইঞ্জিন-সহ পাঁচটি কামরা লাইনচ্যুত হয়।”

সর্বাধিক পাঠিত

হাইজ্যাক অ্যালার্ট ঘিরে চাঞ্চল্য কলকাতা বিমানবন্দরে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

লাইনচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেস

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, বুধবার