নতুন গতি প্রতিবেদন, জলপাইগুড়ি: বোনাসের প্রতিশ্রুতি মিলেও টাকা না পাওয়ায় ক্ষোভে ফুঁসছেন মালবাজার মহকুমার সোনগাছি চা বাগানের শ্রমিকরা। মঙ্গলবার কাজ বন্ধ রেখে বাগানের গেটে বিক্ষোভ দেখানোর পাশাপাশি সংলগ্ন জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের কয়েকজন রাস্তার উপর শুয়ে পড়ায় দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালবাজার ও মেটেলি থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে সেখানে যান মালবাজার মহকুমা পুলিশ আধিকারিক সুদীপ্ত সরকার। পরে শ্রমিকদের সঙ্গে আলোচনায় মধ্যস্থতার উদ্যোগ নেন নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরা। শ্রম দফতরের আধিকারিক, বিডিও এবং বাগান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর ১৪ অক্টোবরের মধ্যে যাবতীয় বকেয়া বোনাস একসঙ্গে মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। এরপরই অবরোধ তুলে নেন শ্রমিকরা। তবে প্রতিশ্রুতি পূরণ না হলে ফের বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারী শ্রমিকরা। তাঁদের বক্তব্য, নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া বোনাস না মেটানো হলে এবার আরও জোরদার আন্দোলন হবে।
০৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২১ আশ্বিন ১৪৩৩
BREAKING :
বোনাসের দাবিতে চা বাগানে শ্রমিক বিক্ষোভ, জাতীয় সড়ক অবরোধ
-
নতুন গতি - আপডেট : ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার
- 16
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















