০৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১৯ আশ্বিন ১৪৩৩

১৪৬ বছরের ইতিহাসে নতুন ছোঁয়া, ঝকঝকে শুকনা মিউজিয়াম

শিলিগুড়ি: পুজোর আগেই নতুন রূপে সাজল শিলিগুড়ির শুকনা স্টেশনের ঐতিহাসিক দার্জিলিং হিমালয়ান রেলের ফটো গ্যালারি তথা মিউজিয়াম। শনিবার দার্জিলিং হিমালয়ান রেলের উদ্যোগে শুকনা স্টেশনে আয়োজিত ‘স্টেশন মহোৎসব’-এর মধ্য দিয়ে নতুন আঙ্গিকে মিউজিয়ামটির পুনরায় উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব, দার্জিলিং হিমালয়ান রেলের ডিরেক্টর ঋষভ চৌধুরী, এডিআরএম, স্টেশন মাস্টার-সহ রেলের আধিকারিক ও বিশিষ্ট অতিথিরা।

নতুন করে সাজানো মিউজিয়ামে শুকনা স্টেশনের অতীতের বিভিন্ন ছবি, গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং দার্জিলিং হিমালয়ান রেলের ইতিহাস তুলে ধরা হয়েছে। চেতন কুমার শ্রীবাস্তব জানান, ডিআরএম কাটিহার ও দার্জিলিং হিমালয়ান রেলের ডিরেক্টরের যৌথ উদ্যোগে মিউজিয়ামটি নতুন করে সাজানো হয়েছে। প্রায় ১৪৬ বছরের ঐতিহ্যবাহী শুকনা স্টেশন পাহাড়ি রেলপথের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার।

মিউজিয়ামের বিভিন্ন প্রদর্শনীর পাশে রাখা হয়েছে কিউআর কোড। তা স্ক্যান করে পর্যটকরা সংশ্লিষ্ট ছবি ও ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। টয় ট্রেনের টিকিটধারীদের জন্য মিউজিয়াম পরিদর্শন বিনামূল্যে। শুধু মিউজিয়াম দেখতে গেলে প্রবেশমূল্য ৫০ টাকা। সপ্তাহের সাত দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে এটি।

জগৎবল্লভপুরে কংগ্রেসের বিডিও অভিযান, জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

১৪৬ বছরের ইতিহাসে নতুন ছোঁয়া, ঝকঝকে শুকনা মিউজিয়াম

আপডেট : ৫ অক্টোবর ২০২৬, সোমবার