নতুন গতি, উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুরের গোয়ালপোখর ব্লক চত্বর উত্তাল হল নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় (এসআইআর) নাম বাদ পড়ার অভিযোগ তুলে পথে নামল আজাদ হিন্দ মঞ্চ। চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজ ওরফে ভিক্টরের নেতৃত্বে এই আন্দোলন হয়। আন্দোলনকারীদের দাবি, গোয়ালপোখর বিধানসভা এলাকাতেই প্রায় ৩২ হাজার ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। ভিক্টরের দাবি, উত্তর দিনাজপুর জেলায় এই সংখ্যা প্রায় ৪ লক্ষ ৮০ হাজার এবং গোটা রাজ্যে প্রায় ২৭ লক্ষ। এদিন গোয়ালপোখরের বিধায়ক গোলাম রব্বানীকেও কটাক্ষ করেন ভিক্টর। তাঁর প্রশ্ন, মানুষের ভোটে নির্বাচিত বিধায়ক হওয়ার পর ভোটারদের এই পরিস্থিতিতে তিনি কোথায়? ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানুষদের সরকারি পরিষেবা থেকে বঞ্চিত করার অভিযোগও তোলেন ভিক্টর। তাঁর দাবি, অনেকের বিষয় এখনও আদালত বা ট্রাইবুনালে বিচারাধীন। তাই বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁদের সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা উচিত নয়। জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বাদ পড়া ভোটারদের সমস্যা দ্রুত সমাধানের দাবিতে এই আন্দোলনকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
০৩ অক্টোবর ২০২৬, শনিবার, ১৬ আশ্বিন ১৪৩৩
BREAKING :
গোয়ালপোখরে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সরব আজাদ হিন্দ মঞ্চ নেতৃত্বে ভিক্টর
-
নতুন গতি - আপডেট : ২ অক্টোবর ২০২৬, শুক্রবার
- 16
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder























