পশ্চিম মেদিনীপুর: বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার নতুন সভাপতি সৌমেন তেওয়ারির নাম ঘোষণার পরই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের হাতিহল্কা এলাকায় উত্তেজনা ছড়াল। ঘটনায় মৃত্যু হয়েছে বিজেপি কর্মী সামসের খানের। গুরুতর জখম হয়েছেন আরও এক বিজেপি কর্মী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লাঠি, রড ও টাঙ্গি নিয়ে একদল দুষ্কৃতী বিজেপি কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ। সেই হামলাতেই টাঙ্গির কোপে সামসের খান গুরুতর আহত হন। পরে তাঁর মৃত্যু হয়। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়।
এলাকাবাসীদের একাংশের অভিযোগ, হামলার পিছনে তৃণমূলের দুষ্কৃতীরা জড়িত। যদিও অভিযোগের সত্যতা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে, বিজেপি নেতৃত্ব অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছে। তাঁদের বক্তব্য, অভিযুক্তদের গ্রেফতার না করা পর্যন্ত সামসের খানের দেহ বাড়িতে নিয়ে যাওয়া হবে না।
মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে শতাধিক বিজেপি কর্মী-সমর্থক জড়ো হয়েছেন বলে জানা গিয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
নতুন গতি 























