সিম্পি ইসলাম: মেমারি: ২৭ সেপ্টেম্বর : পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে সাহিত্য ও সংস্কৃতির ধারাবাহিক চর্চায় নিয়োজিত কবিতা সন্ধ্যা ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয় সম্পাদক অজিত ভট্টাচার্যের নিরলস প্রয়াস এবং অদম্য প্রচেষ্টায়। প্রথম অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কামাক্ষাচরণ মুখোপাধ্যায়। পরবর্তীকালে প্রতিষ্ঠাতা সম্পাদক অজিত ভট্টাচার্য এবং সভাপতি ডঃ মিহির চৌধুরী কামিল্যার হাত ধরে পথচলা দীর্ঘায়িত হয়। উপরিউক্ত দুই ব্যক্তিত্বের প্রয়াণের পরে কবিতা সন্ধ্যার হাল ধরেন সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে কবিতা সন্ধ্যার একনিষ্ঠ দুই সেবক, বর্তমান সভাপতি শ্যামল বারুরী এবং বর্তমান সম্পাদক কুশল দে। কবিতা সন্ধ্যায় নিবেদিত প্রাণ এই দুই সেবকের হাত ধরে নিরবচ্ছিন্ন ভাবে কবিতা সন্ধ্যা আজ ২৭ সেপ্টেম্বর রবিবার বীরভূম জেলার বোলপুর- শান্তিনিকেতনের সোনাঝুরিতে প্রায় সারাদিন ব্যাপী কবিতা সন্ধ্যার মাসিক সাহিত্য সভার ৫০০ তম সাহিত্য সভা পালিত হয়। পরিপূর্ণ ভাবে ঘরোয়া বৈঠকী আড্ডা আলোচনার মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত বোলপুর-শান্তিনিকেতনে বিশ্বকবি কে স্মরণ করে এবং একই সঙ্গে “ফিরে এসো চাকা” খ্যাত বরেণ্য কবি বিনয় মজুমদার কে শ্রদ্ধা জানানোর পরে প্রদীপ প্রজ্জ্বলন এবং নীরবতা পালনের পরে সভাপতি শ্যামল বারুরীর সূচনার পর সম্পাদক কুশল দের স্বাগত ভাষণ পর্ব অনুষ্ঠিত হয়।
এদিনের মূল এবং আকর্ষণীয় বিষয় হল জাপানি সাহিত্যের গবেষক তথা বিশ্বভারতী- শান্তিনিকেতনের ছাত্র ও শিক্ষক ডঃ দেবপ্রিয় দাসের জাপানি সাহিত্য নিয়ে নাতিদীর্ঘ আলোচনা এবং এর পাশাপাশি আদিবাসী তথা সাঁওতালী ভাষা, সাহিত্য ও অলচিকি লিপি নিয়ে কবি, শিক্ষক, নাট্যকর্মী বাদল মান্ডির অল্পপরিসরে আলোচনা। তবে উভয় ক্ষেত্রেই সভাপতি তথা সাহিত্য ও সংস্কৃতিতে নিবেদিত প্রাণ শ্যামল বারুরীর যথাযথ ও উল্লেখযোগ্য উপস্থাপনা সভাটির মাধুর্য অন্য মাত্রায় উন্নীত করে তোলে। এছাড়াও এদিন বর্ধমানের কবি সুভাষ চন্দ্র বসু রচিত “উদ্বাস্তু” গ্রন্থটির মোড়ক উম্মোচিত হয়। উপরিউক্ত ব্যক্তিবর্গ সহ বসন্ত পাল, সুভাষ চন্দ্র বসু, সব্যসাচী বক্সী, সুব্রত মজুমদার, সৌমিত্র চট্টোপাধ্যায়, দেবশ্রী চ্যাটার্জী পাল, করবী রায়, মোনালিসা চৌধুরী, পৌলমী ব্যানার্জী, গোপাল দাস, পার্থ সারথি ব্যানার্জী , বিমল বসু, দেবদুলাল দাস, সুফি রফিক উল ইসলাম প্রমুখ প্রায় কুড়ি জন সাহিত্য ও সংস্কৃতি প্রেমী ব্যক্তি আজকের এই প্রাকৃতিক মনোরম পরিবেশে ঘরোয়া বৈঠকী আড্ডা ও আলোচনায় অংশগ্রহণ করেন। শ্যামল বারুরী, সুব্রত মজুমদার এবং পার্থ সারথি ব্যানার্জী আজকের এই সুচারু অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন।
২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ১১ আশ্বিন ১৪৩৩
BREAKING :
কবিতা সন্ধ্যার ৫০০তম মাসিক সাহিত্য অধিবেশন শান্তিনিকেতনের সোনাঝুরিতে
-
নতুন গতি - আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার
- 17
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















