রফিকউদ্দিন মন্ডল, নতুন গতি : সাহিত্যচর্চা ও সৃজনশীলতার আবহে বর্ধমানে প্রকাশিত হল ‘পারিজাত সাহিত্য পত্রিকা’র শারদ সংখ্যা ১৪৩৩। রবিবার, ২৭ সেপ্টেম্বর বর্ধমান শহরের লায়ন্স ক্লাব সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পত্রিকার শারদ সংখ্যা প্রকাশ করা হয়। একই সঙ্গে সাহিত্য, সাংবাদিকতা ও গবেষণায় উল্লেখযোগ্য অবদানের জন্য একাধিক বিশিষ্ট ব্যক্তিকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। পারিজাত সাহিত্য গোষ্ঠীর সদস্য সংখ্যা ইতিমধ্যেই ৫০ হাজার ছাড়িয়েছে। জেলা ও রাজ্যের গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্ত এবং বিদেশে বসবাসকারী বাঙালিদের মধ্যেও এই সাহিত্য গোষ্ঠীর সদস্য সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাংলা সাহিত্যচর্চা ও সৃজনশীলতাকে আরও বিস্তৃত করার লক্ষ্যেই গোষ্ঠীর পক্ষ থেকে নিয়মিত সাহিত্যভিত্তিক নানা আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে সম্মানিতদের মধ্যে ছিলেন সাংবাদিক ও নজরুল গবেষক মেহবুব কাদের চৌধুরী, বাংলাদেশের কবি ও সাহিত্যিক রিক্তা রাত্রি, জয়দেব মহাবিদ্যালয়ের অধ্যাপক ও কবি ড. বিমল কুমার থান্দার, গবেষক ও লেখক ড. রমজান আলি, কবি ও সাংবাদিক ঋষি গোপাল মণ্ডল, কবি ও সাহিত্যানুরাগী দিলীপ কুমার মেটা, অধ্যাপক ও সাহিত্যনুরাগী ভবদেব সামন্ত, সাহিত্যিক সুপ্রিয়া দেবনাথ, গবেষক ও সাংবাদিক সফিকুল ইসলাম এবং কবি ও সাহিত্যিক কৃষ্ণা দে।
অনুষ্ঠানে বহু কবি, সাহিত্যিক, গবেষক, সাংবাদিক ও সাহিত্যপ্রেমী মানুষের উপস্থিতিতে পরিবেশ ছিল প্রাণবন্ত। নতুন প্রজন্মের লেখক ও কবিদের উৎসাহিত করা এবং তাঁদের সৃষ্টিশীল প্রতিভাকে বৃহত্তর পাঠকমহলের সামনে তুলে ধরাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। পত্রিকার সম্পাদক সব্যসাচী নাথ বলেন, “সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে আমরা সাহিত্যচর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছি। আগামী দিনে জেলার বিভিন্ন প্রান্তে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করা হবে।” দেশ-বিদেশে পারিজাত সাহিত্য গোষ্ঠীর সদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ১১ আশ্বিন ১৪৩৩
BREAKING :
বর্ধমানে প্রকাশিত ‘পারিজাত’-এর শারদ সংখ্যা এম এস ইসলাম ,বর্ধমান:
-
নতুন গতি - আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার
- 16
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















