রহমতুল্লাহ, লালগোলা: মুর্শিদাবাদের লালগোলার প্রত্যন্ত চুয়াপুকুর গ্রামের সন্তান ড. আলিমুর্তজা শেখ জাতীয় স্তরে সম্মান অর্জন করে গর্বিত করলেন গোটা জেলা। অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে তিনি আই-ই-আই তরুণ প্রকৌশলী পুরস্কার লাভ করেছেন।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্র ফড়নবিশের হাত থেকে এই সম্মান গ্রহণ করেন ড. আলিমুর্তজা শেখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জি. কিষাণ রেড্ডি, মহারাষ্ট্র সরকারের মন্ত্রী শ্রী আশিস জয়সওয়াল-সহ বিশিষ্ট ব্যক্তিরা।
প্রত্যন্ত গ্রামের সাধারণ পরিবেশ থেকে উঠে এসে জাতীয় স্তরের এমন মর্যাদাপূর্ণ সম্মান অর্জন তাঁর অধ্যবসায় ও প্রতিভার উজ্জ্বল স্বীকৃতি বলে মনে করছেন স্থানীয়রা। তাঁর সাফল্যে চুয়াপুকুর, লালগোলা থেকে গোটা মুর্শিদাবাদে তৈরি হয়েছে গর্বের আবহ।
স্থানীয়দের মতে, ড. আলিমুর্তজা শেখের এই অর্জন আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের বড় স্বপ্ন দেখতে এবং লক্ষ্যে অবিচল থেকে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে। চুয়াপুকুরের মাটি থেকে জাতীয় মঞ্চে তাঁর এই উত্থান মুর্শিদাবাদের গর্বের ইতিহাসে নিঃসন্দেহে এক উজ্জ্বল অধ্যায়।
নতুন গতি 






















