০৫ জুন ২০২৬, শুক্রবার, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
০৫ জুন ২০২৬, শুক্রবার, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

শ্লীলতাহানির অভিযোগে ধৃত আরো এক কাউন্সিলার বিশ্বজিৎ মণ্ডল

দেবজিৎ মুখার্জি, কলকাতা: স্থানীয় রিজেন্ট পার্ক থানায় অভিযোগ করেন এক মহিলা। শুধু তাই নয়, তাঁকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে জানান ওই মহিলা। এহেন অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। এরপরেই আজ, বৃহস্পতিবার অভিযুক্ত বিশ্বজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ।

কলকাতা পুরসভার ১১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ধৃত বিশ্বজিৎ। পরপর তিনবার এই ওয়ার্ড থেকেই কাউন্সিলর হন তিনি। মহিলার অভিযোগ, চলতি মাসের ৯ তারিখ তাঁকে আটকে রেখে অভিযুক্ত ওই কাউন্সিলর শ্লীলতাহানি করেন। দেওয়া হয় হুমকি। তবে এই ঘটনা নতুন নয়, গত ২০২৪ সালেও একইভাবে তাঁকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ ওই মহিলার। এরপরেই এই বিষয়ে রিজেন্ট পার্ক থানায় লিখিত অভিযোগ জানান তিনি। অভিযোগের ভিত্তিতেই পুরসভার ১১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গিয়েছে, ধৃত বিশ্বজিৎ টালিগঞ্জের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ‘ঘনিষ্ঠ’ বলেই পরিচিত। বলে রাখা প্রয়োজন, বুধবারই ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মাকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায়, গত বছর ধৃত কাউন্সিলরের বিরুদ্ধে বড়বাজার থানায় একটি অভিযোগ দায়ের হয়। প্রতারণা ও জোর করে টাকা আদায়ের অভিযোগ ওঠে। সরকারের পালাবদলের পর সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। এরপর বুধবার রাতে ওই কাউন্সিলরকে গ্রেপ্তার করে পুলিশ।

বাড়ির জাঁকজমক নয়, অনাথ আশ্রমেই ছেলের জন্মদিন পালন; মানবিক বার্তা দিলেন জগদীশ রায়

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

শ্লীলতাহানির অভিযোগে ধৃত আরো এক কাউন্সিলার বিশ্বজিৎ মণ্ডল

আপডেট : ৪ জুন ২০২৬, বৃহস্পতিবার