নিজস্ব প্রতিবেদক : জঙ্গিপুর, দীর্ঘ পাঁচ বছর পর অরঙ্গাবাদ হাই মাদ্রাসা (উচ্চ মাধ্যমিক) প্রধান শিক্ষক পেল। স্বাভাবিক কারণেই মাদ্রাসার পরিবেশ ছিল আনন্দঘন। প্রধান শিক্ষক পদে নিযুক্ত হলেন আনসার হোসেন খান। ইতিপূর্বে তিনি বীরভূম জেলার নওদা পালুন্দি হাই মাদ্রাসায় প্রধান শিক্ষকের পদে আসীন ছিলেন। ছাত্র ছাত্রীদের কথা ভেবেই উনাকে ট্রান্সফার করা হয়েছে বলে জানা যায়।গতবছর ডিসেম্বর মাসে মাদ্রাসা বোর্ডের সভাপতি ও সচিব মহাশয় আমাদের মাদ্রাসায় ইন্সপেকশনে এসেছিলেন এবং অরঙ্গাবাদ হাই মাদ্রাসার অবস্থা পর্যবেক্ষণ করেন! তার ফলস্বরূপ মাদ্রাসার সঠিক ভাবে পরিচালনা করার জন্য একজন প্রধান শিক্ষক মহাশয়ের শুন্যতা অনুভব করেন। তার ঠিক পরেই আনসার হোসেন খান মহাশয়কে প্রধান শিক্ষক হিসেবে পাঠানো হয়।’ প্রধান শিক্ষক নিয়োগের ফলে মাদ্রাসার পরিকাঠামো ও পড়াশোনার পরিবেশ আর উন্নত হবে বলে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা আশাবাদী। প্রসঙ্গত উল্লেখ্য, এই মাদ্রাসার প্রাক্তণ প্রধান শিক্ষক জনাব মোঃ সাহাবুদ্দিন সাহেব বিগত ২০২১ সালের মার্চ মাসে অবসর গ্রহণ করেন এবং তারপর সেই সময় থেকেই প্রতিষ্ঠানের পঠনপাঠন, মিড ডে মিল, স্পোর্টস, গার্লস হোস্টেল নিয়ে দীর্ঘ্য দিন ধরেই নানান দুর্নীতি ও বেনিয়মের প্রশ্ন উঠছিল। বীরভূমের নওদা পালুন্দি হাই মাদ্রাসার প্রধান শিক্ষক আনসার হোসেন খান সাহেবকে স্পেশাল গ্রাউন্ডে ট্রান্সফার করে অরঙ্গাবাদ হাই মাদ্রাসা (উ:মা:) এর প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ নিয়োগ করা হয়।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





























