২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

বিশিষ্ট সাহিত্যিক এসএম নিজামুদ্দিন সাহেবের ইন্তেকাল

মোসাররাফ হোসেন : জঙ্গিপুর,উত্তর মুর্শিদাবাদের জঙ্গিপুর বরজ নিবাসী বিশিষ্ট সাহিত্যিক এস এম নিজামুদ্দিন সাহেব বুধবার সকাল ৬ঃ৩৫ নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…)! মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। আসর নামাজের পর বিকেল ৪:১৫ মিনিট নাগাদ স্থানীয় গফুরপুর বরজ কবরস্থানে তার দাফন-কাফোনের কাজ সম্পন্ন হয়।

‘জীবনের রঙ বদল’ ‘আলোকবর্তিকা’সহ তিনটি গল্পের বই তাঁকে গল্পকার হিসেবে প্রতিষ্ঠিত করে। এছাড়া রয়েছে ‘ফেরারি আসামী’ কাব্য গ্রন্থ এবং ‘শিকড়ের সন্ধানে’ শীর্ষক একটি স্বভূমির ইতিহাস সম্বলিত গবেষণা গ্রন্থ। বস্তি এবং গ্রামীণ সাধারণ মেহনতী মানুষের জীবনচর্যা ছিল তাঁর গল্পের উপজীব্য। তিনি বস্তিবাসী ও গ্রামীণ শিশুদের জন্য প্রতিষ্ঠা করেছিলেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ‘গুলবাগ একাডেমী’। এই গুলবাগ একাডেমি থেকেই পাঠ নিয়ে তাঁর অগণিত ছাত্র দেশের বিভিন্ন জায়গায় কর্মরত।

বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর সংবর্ধনা সভা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বিশিষ্ট সাহিত্যিক এসএম নিজামুদ্দিন সাহেবের ইন্তেকাল

আপডেট : ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার