১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৪৩৩

মেদিনীপুরে অসহায় মানুষদের পাশে দাঁড়ালো এবিটিএ

নতুন গতি নিউজ ডেস্ক : অসহায় মানুষদের পাশে দাঁড়ালো এবিটিএ ।করোনা পরিস্থিতিতে দেশজুড়ে লকডাউনের সংকটকালে দুঃস্থ অসহায়দের পাশে দাঁড়াতে আবারও এগিয়ে এলো শতাব্দী প্রাচীন বামপন্থী শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি (এবিটিএ)। রবিবার সকালে সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার অন্তর্গত মেদিনীপুর গ্রামীণ আঞ্চলিক শাখার উদ্যোগে মেদিনীপুর সদর ব্লকের গুড়িগুড়িপালে আয়োজিত এক ত্রাণবন্টন শিবিরে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্য বিধি মেনে ৬০টি পরিবারের হাতে ত্রাণ হিসেবে ডাল,চিনি,নুন,সুজি, সরিষার তেল, সোয়াবিন, বিস্কুট, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া,জিরা গুঁড়া এবং একটি করে মাস্ক ও সাবান সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিস ত্রাণ হিসেবে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সংগঠনের মেদিনীপুর সদর মহকুমা সম্পাদক জগন্নাথ খান, জোনাল সম্পাদক শান্তনু সিনহা, জোনাল সভাপতি সুদীপ কুমার খাঁড়া, মহাকুমা নেতৃত্ব সুমন সামন্ত,পল্লব সরকার,শ্যামল ঘোষ,জোনাল নেতৃত্ব গৌরীশঙ্কর সাহু, উত্তম মজুমদার,পবন মন্ডল, দেবাশীষ পাত্র প্রমুখ শিক্ষক নেতৃত্ব। উল্লেখ্য এর আগে গ্রামীণ আঞ্চলিক শাখার উদ্যোগে আয়োজিত ত্রাণবন্টন শিবির থেকে ৭১ টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মেদিনীপুরে অসহায় মানুষদের পাশে দাঁড়ালো এবিটিএ

আপডেট : ৩১ মে ২০২০, রবিবার