১৩ জুন ২০২৬, শনিবার, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৩ জুন ২০২৬, শনিবার, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

সিউড়িতে ‘গল্প কথা ‘ সাহিত্য সংগঠনের পথ চলা শুরু আনুষ্ঠানিক ভাবে

মহঃ সফিউল আলম, নতুনগতি, বীরভূম: সিউড়িতে ঐতিহ্য মন্ডিত কালীবাড়ি নাটমন্দিরে গতকাল আনুষ্ঠানিক ভাবে পথ চলা শুরু হল ‘ গল্প কথা ‘ নামক সাহিত্য সংগঠনের৷ আয়োজকদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গিয়েছে৷
এদিনের সভায় উপস্থিত ছিলেন সাহিত্যানুরাগী, শিক্ষা ও সংস্কৃতিপ্রেমী মানুষ জনেরা৷ ছিলেন সিউড়ি তথা বীরভূমের ঐতিহ্যবাহী কালীবাড়ির সদস্য প্রতিনিধিরাও৷ প্রসঙ্গত উল্লেখ্য, এদিন এছাড়াও সদ্য প্রয়াত বিশিষ্ট লেখক, সাহিত্যিক, সংগঠক তথা গবেষক ড. অসিত দত্তর স্মরণে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়৷ সেই সাথে এদিনের সভায় সকলের সম্মতিতে স্থির করা হয় যে, প্রতিমাসের শেষ রবিবার এখানে নিয়মিত ‘ গল্প কথা ‘ র আসর বসবে৷ আয়োজক উদ্যোক্তারা সাহিত্যপ্রেমীদের আহ্বান জানান ও সবার উপস্থিতি সহযোগিতা কামনা করেন৷ এই ধরণের উদ্যোগের প্রশংসা এবং এর ধারাবাহিকতা যেন বজায় থাকে সেবিষয়েও আলোকপাত করেন কেউ কেউ৷

সর্বাধিক পাঠিত

অস্ট্রেলিয়ান ওপেন: সেমিফাইনালে উঠলেন সিন্ধু, কোয়ার্টার ফাইনালে ইয়ামাগুচির কাছে হারলেন তানভি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সিউড়িতে ‘গল্প কথা ‘ সাহিত্য সংগঠনের পথ চলা শুরু আনুষ্ঠানিক ভাবে

আপডেট : ২১ এপ্রিল ২০১৯, রবিবার