১৯ জুন ২০২৬, শুক্রবার, ৩ আষাঢ় ১৪৩৩
১৯ জুন ২০২৬, শুক্রবার, ৩ আষাঢ় ১৪৩৩

সিউড়ির কড়িধ্যায় পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য সহ ১১৮ জন কর্মীর তৃণমূলে যোগ

খান আরশাদ, বীরভূম:

সিউড়ির কড়িধ্যায় পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য সহ ১১৮ জন কর্মীর তৃণমূলে যোগ দিল। বিজেপি ছেড়ে আসা এসব কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায় চৌধুরী।
পঞ্চায়েত নির্বাচনের বছর ঘুরতেই যে সমস্ত প্রার্থীরা বিজেপির টিকিটে জয়লাভ করেছিলেন তাদের অনেকাংশই তৃণমূলের পতাকাতলে সমবেত হতে শুরু করেছেন।

সিউড়ি ১ নম্বর ব্লকের করিধ্যা পঞ্চায়েত এলাকার বিজেপির টিকিটে পঞ্চায়েত সমিতিতে নির্বাচিত এক প্রতিনিধি রবিবার সন্ধ্যায় সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরীর হাত ধরে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন। বিধায়ক জানান সিউড়ি ১নং ব্লকের কড়িধ্যা অঞ্চলের বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য রাজিব চ্যাটার্জী সহ ১১৮ জন করবে সমর্থক বিজেপি ছেড়ে তৃনমূল-কংগ্রেসে যোগদান করেন। সদ্য বিজেপি ছেড়ে আসা রাজিব চ্যাটার্জী বলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নযোগ্যে সামিল হতেই মূলত তৃনমূল কংগ্রেসে যোগদান।

এদিন এক অনুষ্ঠানে সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরী বিজেপি ছেড়ে আসা লোকজনের হাতে দলীয় পতাকা তুলে দেন।উল্লেখ্য জেলার বুকে যে কয়েকটি গ্রাম পঞ্চায়েত তৃনমূল কংগ্রেসের হাতছাড়া হয়েছিল এবং বিজেপির দখলে গিয়েছিল তারমধ্যে করিধ্যা পঞ্চায়েত একটি।

জেলার বুকে প্রথম বিজেপির পঞ্চায়েত ভাঙন শুরু হয় এই করিধ্যা পঞ্চায়েত থেকেই। বিধায়ক বিকাশ রায় চৌধুরী জানান অনেকেই তৃণমূলে আসার জন্য যোগাযোগ করছেন। তৃণমূলে এছাড়াও আরো কে কে এলেন তা ভবিষ্যতেই আপনারা দেখতে পাবেন বলে জানান সাংবাদিকদের।

হলান্ডের জোড়া গোলে নরওয়ে হারাল ইরাককে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সিউড়ির কড়িধ্যায় পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য সহ ১১৮ জন কর্মীর তৃণমূলে যোগ

আপডেট : ৯ সেপ্টেম্বর ২০২৪, সোমবার