সেখ সামসুদ্দিন, ৭ আগস্টঃ পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের আয়োজনে বাইশে শ্রাবণ উপলক্ষে কবিগুরু স্মরণ করা হয়। উপস্থিত ছিলেন জিলা পরিষদ সভাধিপতি, অতিরিক্ত জেলাশাসক সাধারণ, বর্ধমান সদর মহকুমা শাসক, জেলা যুব কল্যাণ আধিকারিক, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানে কবিগুরুর ছবিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এদিন মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি আবেদনের ভিত্তিতে নথিভুক্ত হওয়া শিল্পীদের কার্ড প্রদান করা হয় এবং উপস্থিত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।
২৭ জুন ২০২৬, শনিবার, ১২ আষাঢ় ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 


















