খান আরশাদ, বীরভূম:
ক্রেতা সুরক্ষা বীরভূম ও সিউড়ি প্রগ্রেসিভ অ্যান্ড মাইনোরিটি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রাজনগর মহাবিদ্যালয় ও রাজনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ক্রেতা সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক শিবির আয়োজিত হলো বৃহস্পতিবার । সাধারন মানুষ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনাকাটা করে থাকেন। কিন্তু সেগুলো কিনে যাতে ক্রেতাদের ঠকতে না হয়, কি কি পন্থা অবলম্বন করলে ঠকার সম্ভাবনা থাকবে না এবং কোন ক্রেতা জিনিসপত্র কিনে ঠকে গেলে তার কি করনীয়
সে সব বিষয় নিয়ে এই শিবির আয়োজিত হলো। মহাবিদ্যালয় এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ও শিক্ষক-শিক্ষিকারা এই শিবিরে অংশ নেন।
উপস্থিত ছিলেন বীরভূম কনজিউমার ওয়েলফেয়ার অফিসার বিধুভুষন সাহা,
সিউড়ি প্রগ্রেসিভ এন্ড মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটির সচিব মহম্মদ রফিক , রাজনগর মহাবিদ্যালয়ের NSS প্রোগ্রাম অফিসার সূর্য শেখর পাল , শিক্ষক তড়িৎ চৌধুরী, দিব্যেন্দু মন্ডল, শিক্ষা কর্মী আসিস সৌ, রাজনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পূর্ণিমা দাস, প্রমুখ।
নতুন গতি 






















