রাহুল রায়, পূর্ব বর্ধমান: প্রতিবছরের ন্যায় এবারও চৈত্রমাসের শেষ মঙ্গলবার রাত্রিতে কাটোয়ার ঘোড়ানাশ গ্রামে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রক্ষাকালী পুজো অনুষ্ঠিত হচ্ছে ।গ্রামের মানুষের মঙ্গলার্থে এই রক্ষাকালী পুজো হয়।প্রতিমায় পুজো হয়।এখানে মায়ের মন্দির এখনও তৈরি হয়নি।।সারাদিন গ্রামের মহিলারা উপবাস করে রাত্রিতে দণ্ডী খাটে সংসারের মঙ্গলের জন্য।রাত্রিতে পুজো শেষ হওয়ার পর প্রতিমা বিসর্জন দেওয়ার রীতি।পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ানাশ গ্রামের চড়কতলার সবুজ সংঘের পুজো কমিটি এই পুজো ২৬ বছর ধরে করে আসছে।।পুজোকমিটির অন্যতম সদস্য অরুণ চন্দ্র বলেন,সারাবছরই আমরা বিভিন্ন পুজো করি।দুর্গাপুজো, সরস্বতীপূজা, শিবপুজো, হরিনাম সংকীর্তন, শনিপুজো সহ বিভিন্ন পুজো গ্রামবাসীদের সহযোগিতায় হয়।
১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ৫ বৈশাখ ১৪৩৩
BREAKING :
কাটোয়ার ঘোড়ানাশ গ্রামে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রক্ষাকালী পুজো অনুষ্ঠিত হল
-
নতুন গতি - আপডেট : ১০ এপ্রিল ২০১৯, বুধবার
- 4
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder























