২৬ জুন ২০২৬, শুক্রবার, ১১ আষাঢ় ১৪৩৩
২৬ জুন ২০২৬, শুক্রবার, ১১ আষাঢ় ১৪৩৩

বীরভূমে বিজেপি প্রার্থী দেবাশীষ ধরের মনোনয়ন বাতিল

খান আরশাদ, বীরভূম:

বীরভূমে বিজেপি প্রার্থী দেবাশীষ ধরের মনোনয়ন বাতিল করা হল। এবারের লোকসভা নির্বাচনে বীরভূমের ৪২ নম্বর আসন থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন প্রাক্তন আইপিএস অফিসার দেবাসিস ধর। গত মঙ্গলবার তিনি বীরভূম লোকসভা কেন্দ্রের ৪২ নম্বর আসনের জন্য বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা করেন। বীরভূম লোকসভা কেন্দ্রের বিভিন্ন স্থানে জোর কদমে প্রচারও চালাচ্ছিলেন তিনি।
বিজেপি প্রার্থী দেবাশীষ ধরকে নিয়ে বিজেপির মধ্যেই অসন্তোষ সৃষ্টি হয়েছিল।বিজেপির অনেকেই চাইছিলেন বীরভূমেরই লোক দুধ কুমার মন্ডলকে প্রার্থী করার জন্য। অপরদিকে শীতলকুচি কান্ড নিয়ে বিজেপি প্রার্থী দেবাসিস ধরের উপর অভিযোগ এনেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শিলিগুড়ির সভা মঞ্চ থেকেই এ বিষয়ে দেবাশীষ ধরকে নিশানা করেন।
এদিকে মনোনয়ন জমার শেষ দিনে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা দেবতনু ভট্টাচার্যকে দেবাশীষ ধরের বিকল্পপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা করান।
জোর প্রচারও চালাচ্ছিলেন দেবাশীষ ধর। এই প্রচন্ড গরমের দাবদাহকে উপেক্ষা করেই বিভিন্ন প্রান্তে তিনি ছুটে গেছেন নিজের প্রচারের জন্য। আবার কখনো কখনো দেবতনু ভট্টাচার্যও তার সঙ্গী হয়েছেন প্রচারের সময়। এরই মধ্যেই বাতিল হলো দেবাশীষ ধরের মনোনয়নপত্র।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সভামঞ্চ থেকে আগেই জানিয়েছিলেন বিজেপি প্রার্থী তথা প্রাক্তন আইপিএস অফিসার দেবাশীষ ধরকে নো ডিউজ ক্লিয়ারেন্স দেওয়া হয়নি রাজ্যের তরফে। বিজেপি প্রার্থী হওয়ার আগে তিনি আইপিএস পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। কিন্তু রাজ্যের তরফে তাকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়া হয়নি। যেটা মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্বাচন কমিশনের নিয়ম মোতাবেক সার্টিফিকেট জমা করতে হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে এই নো-ডিউজ সার্টিফিকেট না দেওয়াতেই বাতিল হয়েছে দেবাশীষ ধর এর প্রার্থী পদ।
এবার এই কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে লড়বেন দেবতনু ভট্টাচার্য।
দেবাশীষ ধর অবশ্য জানিয়েছেন তিনি এ বিষয়ে আদালতে যাবেন।

তৃণমূলের আমলে পাশ হওয়া নির্মীয়মাণ বাণিজ্যিক ইমারত তৈরি আপাতত বন্ধ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বীরভূমে বিজেপি প্রার্থী দেবাশীষ ধরের মনোনয়ন বাতিল

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার