শিলিগুড়ি: বিয়ে ঠিক হয়েছিল এক বান্ধবীর। খবরটা একেবারেই মেনে নিতে পারেননি অপর বান্ধবী। একজন অপরজনকে ছেড়ে থাকতেই পারবেন না। আর সেই কারনেই শেষমেশ নিজেদের শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিল দুই অভিন্নহৃদয় বান্ধবী। বাড়ি থেকে একই ওড়নায় গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হল দুই বান্ধবীর দেহ। সোমবার সন্ধেবেলা ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের ৪২ নং ওয়ার্ডের বিবেকানন্দ নগর এলাকায়। ভক্তিনগর থানা পুলিশ জানিয়েছে, মৃতদের নাম প্রিয়াঙ্কা বর্মন এবং দীপ্তি রায়, তাঁদের বয়স ১৮ বছর। তাঁরা প্রতিবেশী ও খুব ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন বলেই দাবি করেছেন দুই পরিবারের সদস্যরাই। তাদের ঘর থেকে উদ্ধার হওয়া একটি সুইসাইড নোট থেকে দু’জনের সমকামীর সম্পর্কের ইঙ্গিত মিলেছে বলেই দাবি পরিবার ও প্রতিবেশীদের একাংশ।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে পুলিশ।মৃতদেহদুটিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় তারা।তবে পুলিশের সন্দেহ ওই দুই মহিলা সমকামী হবার কারনেই এই ঘটনা ঘটিয়েছে।তাদের লেখা চিঠিও এই সন্দেহকে আরো বাড়িয়ে তুলেছে।এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শিলিগুড়িতেই।কারন এইভাবে সমকামী যুগলের মৃত্যু এই শিলিগুড়ি শহরে আগে কখনো হয় নি।
নতুন গতি 





















