২৬ জুন ২০২৬, শুক্রবার, ১১ আষাঢ় ১৪৩৩
২৬ জুন ২০২৬, শুক্রবার, ১১ আষাঢ় ১৪৩৩

৫ মেট্রিক টন অবৈধ কয়লা আটক করল রাজনগর থানার পুলিশ

খান আরশাদ, বীরভূম:

রাজনগরে পাঁচ মেট্রিক টন অবৈধ কয়লা আটক করল রাজনগর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে বীরভূমের রাজনগর-লোকপুর রোড এর উপর নাইট ডিউটি করছিলেন রাজনগর থানার ASI পুলক কুমার হাজরা সহ রাজনগর থানার অন্যান্য পুলিশ কর্মীরা।
সে সময়ে পুলিশ গোপন সূত্রে খবর পায় অবৈধ কয়লা ভর্তি একটি টাটা পিক আপ ভ্যান লোকপুরের দিক থেকে রাজনগরের দিকে আসছে। রাজনগর থানার ওসি দেবাশীষ পন্ডিত বিষয়টি জানার পর তাঁর নির্দেশে রাজনগর থানার অন্তর্গত ঘাট বটতলা মোড় নামে একটি স্থানে অবৈধ কয়লা ভর্তি ওই পিকআপ ভ্যানটিকে আটক করে পুলিশ। পুলিশের গাড়ি দেখেই গাড়ি থামিয়ে সেখান থেকে চম্পট দেয় গাড়ির চালক। পুলিশ প্রায় পাঁচ মেট্রিক টন অবৈধ কয়লা ভর্তি ওই পিকআপ ভ্যানটি আটক করে রাজনগর থানায় নিয়ে আসে।
ওই গাড়ির চালক ও মালিকের বিরুদ্ধে রাজনগর থানায় ইতিমধ্যেই একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে রাজনগর থানার পুলিশ।

তৃণমূলের আমলে পাশ হওয়া নির্মীয়মাণ বাণিজ্যিক ইমারত তৈরি আপাতত বন্ধ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

৫ মেট্রিক টন অবৈধ কয়লা আটক করল রাজনগর থানার পুলিশ

আপডেট : ৮ এপ্রিল ২০২৪, সোমবার