১৪ অক্টোবর ২০২৬, বুধবার, ২৭ আশ্বিন ১৪৩৩
১৪ অক্টোবর ২০২৬, বুধবার, ২৭ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের সেমিফাইনালে ব্যবহৃত হবে নতুন বল, বলটির নাম ‘ট্রায়োন্ডা ফাইনাল’

নিউজ ডেস্ক: এবারের বিশ্বকাপের জন্য ব্যবহৃত বলের নাম ট্রায়োন্ডা। তিন আয়োজক দেশের ইতিহাস-ঐতিহ্য সমন্বিত বলটি ব্যবহার করা হচ্ছে বিশ্বকাপের শুরু থেকেই। তবে সেমিফাইনাল থেকে ব্যবহৃত হবে নতুন বল। এই বলটির নাম ‘ট্রায়োন্ডা ফাইনাল’।

সেমিফাইনাল, ফাইনাল এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের জন্য নির্ধারিত ট্রায়োন্ডা ফাইনাল বলের উন্মোচন করেছে ফিফা এবং ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস।

বলটির প্যানেলে লেখা থাকবে টুর্নামেন্টের শেষ চার ম্যাচের আয়োজক শহরের নাম—ডালাস, আটলান্টা, মিয়ামি এবং নিউইয়র্ক/নিউ জার্সি। অন্য আয়োজক শহরগুলোর নাম থাকবে বলের গায়ে থাকা ত্রিভুজাকৃতির গ্রাফিক্সে।

প্রযুক্তিগত দিক থেকে বলটিতে আগের মতোই থাকছে ‘কানেক্টেড বল টেকনোলজি’। এই প্রযুক্তির মাধ্যমে বলের ভেতরে থাকা বিশেষ সেন্সর চিপ রিয়াল-টাইম বা তাৎক্ষণিক ডেটা সরাসরি ম্যাচ রেফারি ও ভিএআর কক্ষে পাঠাবে, যা সেমি-অটোমেটেড অফসাইড সিস্টেমকে আরও নির্ভুলভাবে অফসাইড এবং নিখুঁত বল-টাচ শনাক্ত করতে সাহায্য করবে।

সর্বাধিক পাঠিত

বোলপুরে রাজধানী সার্কাসের শুভ উদ্বোধন, প্রথম দিনেই দর্শকদের ভিড়

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বিশ্বকাপের সেমিফাইনালে ব্যবহৃত হবে নতুন বল, বলটির নাম ‘ট্রায়োন্ডা ফাইনাল’

আপডেট : ৮ জুলাই ২০২৬, বুধবার